ইরান সহজে পিছু হটবে না: নিরাপত্তা বিশ্লেষক

ইরান সহজে পিছু হটবে না ও চলমান সংঘাত দীর্ঘায়িত করে তার চিরশত্রু ইসরায়েলের আরও ক্ষতি করতে চায়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের কাছে এমন মন্তব্য করেছেন নিরাপত্তা বিশ্লেষক আফশোন ওস্তোভার।

তিনি বলেন, ইরান চাইলে এই সংঘাত দীর্ঘ করে তুলতে পারে এবং ইসরায়েলের জন্য এটিকে আরও ব্যয়বহুল করে তুলতে পারে।

ক্যালিফোর্নিয়াভিত্তিক নেভাল পোস্টগ্র্যাজুয়েট স্কুলের সহযোগী অধ্যাপক ওস্তোভার বলেন, ইরানের দৃষ্টিকোণ থেকে এখন তাদের হারানোর কিছু নেই। তাদের পরমাণু কর্মসূচি প্রায় ধ্বংস হয়ে গেছে এবং গাজায় হামাস, লেবাননে হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুথিদের মতো আঞ্চলিক মিত্রদের ইসরায়েল গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে দুর্বল করেছে।

তিনি আরও বলেন, এই পরিস্থিতিতে ইরানের শেষ কৌশল হতে পারে যুদ্ধকে দীর্ঘ করে তোলা ও ধাপে ধাপে ইসরায়েলকে নিঃশেষ করার চেষ্টা করা।

এদিকে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরানে কমপক্ষে ৪৩০ জন নিহত ও তিন হাজার ৫০০ জন আহত হয়েছেন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এর আগে রোববার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় সংঘাতে কমপক্ষে ২২৪ জন নিহত হওয়ার কথা জানিয়েছিল। তবে একটি মানবাধিকার গোষ্ঠী শুক্রবার ৬৫৭ জন নিহতের তথ্য জানায়।

ইসরায়েল জানিয়েছে যে, সংঘাত শুরু হওয়ার পর থেকে সেখানে ২৫ জন নিহত হয়েছে, যার মধ্যে একজন হৃদরোগে আক্রান্ত ছিলেন। আর আহত হয়েছেন দুই হাজার ৫১৭ জন।

এদিকে ইরান নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ এ খবর নিশ্চিত করে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আটকানোর চেষ্টা করছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!