ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগ

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের বিরোধিতা করে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের পরিচালক জোসেফ কেন্ট। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রথম উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি এ ইস্যুতে পদ ছাড়লেন।

মঙ্গলবার (১৭ মার্চ) দেওয়া পদত্যাগপত্রে কেন্ট বলেন, ‘আমি বিবেকের দিক থেকে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে সমর্থন করতে পারি না।

তিনি দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না এবং ইসরায়েল ও তাদের প্রভাবশালী লবির চাপে এই যুদ্ধ শুরু হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের বর্তমান আইন অনুযায়ী কোনো দেশকে আক্রমণ করতে হলে ‘তাৎক্ষণিক হুমকি’ থাকা প্রয়োজন। কেন্টের বক্তব্য সেই বিতর্ককে আরও উসকে দিয়েছে।

After much reflection, I have decided to resign from my position as Director of the National Counterterrorism Center, effective today.

I cannot in good conscience support the ongoing war in Iran. Iran posed no imminent threat to our nation, and it is clear that we started this… pic.twitter.com/prtu86DpEr— Joe Kent (@joekent16jan19) March 17, 2026

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউজ বা জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়।

কেন্ট যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যবার্ডের ঘনিষ্ঠ বলে পরিচিত। গ্যাবার্ডও ইরান যুদ্ধ শুরুর পর থেকে অনেকটা নীরব রয়েছেন। তিনি এখনো এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

চলতি মাসের শুরুতে ইরান যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ গ্রহণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত উপস্থিতি ছাড়া গ্যাবার্ডকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

  • Related Posts

    পুলিশ সংস্কার বিষয়ে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত গ্লোবাল ফ্রড সামিটের দ্বিতীয় দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী লর্ড হ্যানসন এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সংস্কার ও রোহিঙ্গা…

    Continue reading
    যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মধ্যস্থতাকারীদের মাধ্যমে পাঠানো উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আগে নতি স্বীকার করতে হবে—তারপরই শান্তি নিয়ে আলোচনা সম্ভব।…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    পুলিশ সংস্কার বিষয়ে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    পুলিশ সংস্কার বিষয়ে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা

    যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা

    ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগ

    ইরান যুদ্ধের প্রতিবাদে মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগ

    টাঙ্গাইলে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টাঙ্গাইলে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    বার্সার দরজা মেসির জন্য সবসময় খোলা: লাপোর্তা

    বার্সার দরজা মেসির জন্য সবসময় খোলা: লাপোর্তা

    আইসিসির সঙ্গে কথা বলেই সকল সিদ্ধান্ত নেব: ক্রীড়া প্রতিমন্ত্রী

    আইসিসির সঙ্গে কথা বলেই সকল সিদ্ধান্ত নেব: ক্রীড়া প্রতিমন্ত্রী

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস, রাখা হয়েছে আইসিইউতে

    সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস, রাখা হয়েছে আইসিইউতে

    মৃত্যুর গুঞ্জনের মধ্যেই লারিজানির এক্স অ্যাকাউন্ট থেকে ‘রহস্যময়’ পোস্ট

    মৃত্যুর গুঞ্জনের মধ্যেই লারিজানির এক্স অ্যাকাউন্ট থেকে ‘রহস্যময়’ পোস্ট

    ট্রাম্প কি এবার কিউবা দখলের পরিকল্পনা করছেন?

    ট্রাম্প কি এবার কিউবা দখলের পরিকল্পনা করছেন?