ইরানে বিস্ফোরণ ৪৮ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো আগুন, নিহত বেড়ে ৭০

ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের দুই দিন পর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এই বিস্ফোরণে কমপক্ষে ৭০ জন নিহত ও ১ হাজার ২০০ এর বেশি মানুষ আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে ইরানের দক্ষিণে শাহীদ রাজায়ি বন্দরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। দুই দিনের বেশি সময়ে চেষ্টার পর সোমবার দুপুরের দিকে আগুন পুরোপির নিয়ন্ত্রণে এসেছে।

হরমোজগান প্রদেশের গভর্নরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর বন্দর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসব ধ্বংসস্তূপ  অপসারণে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

হরমুজ প্রণালীর নিকটবর্তী বন্দরটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এ প্রণালির মধ্য দিয়েই বৈশ্বিক তেল সরবরাহের এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।

ভয়াবহ এই বিস্ফোরণের কারণ নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে বন্দরের কাস্টমস দফতর থেকে জানানো হয়েছে, সম্ভবত বিপজ্জনক রাসায়নিক পদার্থ রাখা একটি গুদামের আগুন থেকে বিস্ফোরণ ঘটেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী এসকানদার মোমেনির বরাত দিয়ে ইরানের আইএসএনএ সংবাদ সংস্থা জানায়, শাহীদ রাজায়িতে আগুন নিয়ন্ত্রণে জাতীয় অভিযান শেষ হয়েছে। অগ্নিনির্বাপণের ব্যবস্থাপনা তাদের কাজ সমাপ্ত ঘোষণা করেছে।

সোমবার ঘটনাস্থল পরিদর্শনকালে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, বিস্ফোরণে আহত ১২০ জন এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তলব করা হয়েছে। বিস্ফোরণটি নিরাপত্তাবিধি লঙ্ঘন ও গাফিলতির কারণে ঘটেছে।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট