ইরানে ক্ষমতার পরিবর্তনই হবে ‌‘সবচেয়ে ভালো’ বিষয়: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেছেন, ইরানে সরকারের পরিবর্তনই হবে ‘সবচেয়ে ভালো’ বিষয়। তিনি ইসলামিক প্রজাতন্ত্রের ওপর সামরিক চাপ বাড়ানোর জন্য মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর কথাও বলেছেন। খবর এএফপির।

ইরানের সরকারের পতনের জন্য ট্রাম্পের এমন মন্তব্য ছিল এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট আহ্বান এবং ওয়াশিংটনের চিরশত্রু তেহরানের ওপর পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য চুক্তির ক্ষেত্রে চাপ প্রয়োগের অংশ।

এদিকে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবে ক্ষমতাচ্যুত ইরানি শাহের নির্বাসিত পুত্র তেহরানের বিক্ষোভের সময় রক্তক্ষয়ী দমন-পীড়নের পর আন্তর্জাতিক হস্তক্ষেপের জন্য তার পুনরায় আহ্বান জানিয়েছেন।

উত্তর ক্যারোলিনার ফোর্ট ব্র্যাগ সামরিক ঘাঁটিতে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন যে, তিনি ইরানে বর্তমান শাসনের পরিবর্তন চান কি না। তিনি এর উত্তরে বলেন, মনে হচ্ছে এটাই সবচেয়ে ভালো জিনিস যা ঘটতে পারে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছ থেকে ইরানের ক্ষমতা কার হাতে হস্তান্তরের কথা ভাবছেন তা জানাতে অস্বীকৃতি জানালেও ট্রাম্প বলেছেন, এক্ষেত্রে ‘বিকল্প মানুষ আছে’।

হোয়াইট হাউজে এর আগে বক্তৃতাকালে ট্রাম্প বলেছিলেন, বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড ইরানের ওপর চাপ বাড়ানোর জন্য ‘খুব শিগগির’ মধ্যপ্রাচ্যে চলে যাবে।

ট্রাম্প বলেন, যদি আমরা কোনো চুক্তি না করি, তবে আমাদের এটির প্রয়োজন হবে। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর বিশাল জাহাজটি বর্তমানে ক্যারিবিয়ান সাগরে অবস্থান করছে। এছাড়া মধ্যপ্রাচ্যে ইউএসএস আব্রাহাম লিংকনসহ ১২টি মার্কিন জাহাজ অবস্থান করছে।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি