ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে হামলার দাবি ইসরায়েলের

ইরানের প্রেসিডেন্ট কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ভবনে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের বিমান বাহিনী।

ইসরায়েলের সামরিক বাহিনী বা আইডিএফ টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে অসংখ্য গোলাবারুদ নিক্ষেপ করা হয়েছে।

এই বার্তায় আরও বলা হয়েছে যে, ইরানের একটি সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং দেশটির শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ অবকাঠামোতেও হামলা করা হয়েছে।

আইডিএফ জানিয়েছে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এই কম্পাউন্ডটি ব্যবহার করেছিলেন।

এদিকে ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

চ্যানেল-১২ জানিয়েছে, একটি ফ্র্যাগমেন্টেশন ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র মধ্য ইসরায়েলের শহর পেতাহ তিকভাতে আঘাত হানে।

এদিকে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের টুকরো মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তাছাড়া সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার উদ্যোগ ব্যর্থ হওয়ার পর দেশটি এখন পুরোপুরি ‘প্রতিরক্ষা কৌশলে’ মনোযোগ দিচ্ছে।

  • Related Posts

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহে বিরূপ প্রভাব পড়েছে। এতে দেশেও জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। বেশি পরিমাণে তেল কিনতে ফিলিং স্টেশনগুলোর সামনে ভিড় করছেন বিভিন্ন যানের…

    Continue reading
    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই ও সংকটের আশঙ্কা অতিরঞ্জিত করা হচ্ছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক শক্তি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক ফাতিহ বিরোল। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ মার্চ) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সাংবাদিকদের…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    প্রথমবার হোয়াইট হাউজে মেসি, ট্রাম্পকে দিলেন উপহার

    প্রথমবার হোয়াইট হাউজে মেসি, ট্রাম্পকে দিলেন উপহার

    র‍্যাপার থেকে নেপালের ভোটের মাঠে এগিয়ে: যেভাবে হলো বালেন্দ্রর উত্থান

    র‍্যাপার থেকে নেপালের ভোটের মাঠে এগিয়ে: যেভাবে হলো বালেন্দ্রর উত্থান

    শিশু যৌন নিপীড়ন মালয়েশিয়ায় বাংলাদেশি যুবককে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নিলো এফবিআই

    শিশু যৌন নিপীড়ন মালয়েশিয়ায় বাংলাদেশি যুবককে গ্রেফতার করে যুক্তরাষ্ট্রে নিলো এফবিআই

    পাট দিবসের অনুষ্ঠান উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

    পাট দিবসের অনুষ্ঠান উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

    ঢাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ১০ জন দগ্ধ

    ঢাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ১০ জন দগ্ধ

    পদত্যাগ না করলে আইআরজিসি কমান্ডারদের হত্যার হুমকি ট্রাম্পের

    পদত্যাগ না করলে আইআরজিসি কমান্ডারদের হত্যার হুমকি ট্রাম্পের

    উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের হামলা অব্যাহত

    উপসাগরীয় অঞ্চলজুড়ে ইরানের হামলা অব্যাহত