ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সেই সঙ্গে লোহিত সাগরে দুটি বাণিজ্যিক জাহাজ ডুবিয়ে দিয়েছেন তারা। গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তাদের সামরিক চাপ আরও জোরদারের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বৃহস্পতিবার (১০ জুলাই) জানান, তারা একটি ‘গুণগত সামরিক অভিযান’ পরিচালনা করেছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, তারা ওই হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

একইসঙ্গে, গ্রিসের পরিচালিত ও লাইবেরিয়ার ফ্ল্যাগধারী ‘ইটারনিটি সি’ নামক একটি পণ্যবাহী জাহাজে হুথিদের হামলায় অন্তত চারজন নাবিক নিহত হয়েছেন বলে জানায় সামুদ্রিক নিরাপত্তা সূত্র। মোট ২৫ জনের মধ্যে ১০ জন নাবিককে সমুদ্র থেকে জীবিত উদ্ধার করা হয়েছে, ১১ জন এখনো নিখোঁজ। এর মধ্যে ৬ জন হুথিদের হেফাজতে রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার হুথি মুখপাত্র সারি জানান, তারা জাহাজের কয়েকজন ক্রুকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। তবে ইয়েমেনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এক বিবৃতিতে একে ‘অপহরণ’ বলে আখ্যা দিয়ে বলে, হুথিরা নাবিকদের হত্যার পর জাহাজ ডুবিয়েছে ও উদ্ধার অভিযানকে বাধাগ্রস্ত করেছে।

ইটারনিটি সি’র ওপর এই হামলার ঠিক এক দিন আগেই হুথিরা ‘ম্যাজিক সিজ’ নামক আরও একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে ডুবিয়ে দেয়। তবে ওই জাহাজের সব নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

এই ধারাবাহিক হামলার পর হুথিরা ঘোষণা করে, ইসরায়েলি মালিকানাধীন বা ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানির জাহাজগুলো এখন তাদের ‘বৈধ লক্ষ্যবস্তু’। তারা জানায়, যতদিন না গাজায় আগ্রাসন বন্ধ হচ্ছে এবং অবরোধ প্রত্যাহার করা হচ্ছে, ততদিন লোহিত ও আরব সাগরে ইসরায়েলি নৌ-চলাচল বন্ধ রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!