ইমামের আক্ষেপ, ভালো অবস্থানে পাকিস্তান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোর টেস্টের প্রথম দিনটা ভালোই কাটিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। দুর্দান্ত পারফরম্যান্সের পরও  আফসোসে পুড়লেন ওপেনার ইমাম উল হক। মাত্র ৭ রানের জন্য স্পর্শ করতে পারেননি তিন অঙ্কের মাইলফলক। 

লাহোর টেস্টের প্রথম দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩১৩ রান।  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্টের প্রথম দিনে ৫ উইকেটে ৩১৩ রান তুলেছে পাকিস্তান। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন ইমাম উল হক। ১৫৩ বলে ৭ চার আর ১ ছক্কায় ৯৩ রানে আউট হন বাঁহাতি এই ওপেনার।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় পাকিস্তান। আবদুল্লাহ শফিককে (২) এলবিডব্লিউ করেন কাগিসো রাবাদা। দ্বিতীয় উইকেটে ১৬৩ রানের জুটিতে সেই ধাক্কা কাটিয়ে উঠেন শান মাসুদ আর ইমাম।

মাসুদ ৭৬ করে ফিরলে ভাঙে এই জুটি। এরপর পাকিস্তান সবচেয়ে বড় বিপদে পড়ে মুথুসামির করা ইনিংসের ৫৭তম ওভারে। টানা দুই বলে ইমাম আর সৌদ শাকিলকে ফেরান বাঁহাতি এই প্রোটিয়া স্পিনার।

এরপর বাবর আজমও সেট হয়ে আউট হয়ে যান ২৩ করে। ২ উইকেটে ১৯৯ থেকে ৫ উইকেটে ১৯৯ রানে পরিণত হয় পাকিস্তান। অর্থাৎ কোনো রান যোগ না হতেই ৩ উইকেট হারিয়ে বসে তারা।

তবে শেষ সেশনে দারুণ ব্যাটিং করেছেন মোহাম্মদ রিজওয়ান আর সালমান আগা। দুজনই ফিফটি পেয়েছেন। জুটিতে এখন পর্যন্ত অবিচ্ছিন্ন ১১৪ রানে। রিজওয়ান ৬২ আর সালমান ৫২ রানে অপরাজিত।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর