ইন্দোনেশিয়ার বালিতে ফেরিডুবি, নিখোঁজ অন্তত ৪৩ জন

ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালির কাছে একটি ফেরি ডুবে যাওয়ার ঘটনায় অন্তত ৪৩ জন নিখোঁজ রয়েছেন। ফেরিটিতে মোট ৬৫ জন আরোহী ছিলেন বলে জানিয়েছে দেশটির জাতীয় উদ্ধারকারী সংস্থা।

জানা যায়, বুধবার (২ জুলাই) রাতের দিকে পূর্ব জাভার কেতাপাং বন্দর থেকে বালি দ্বীপের গিলিমানুক বন্দরের উদ্দেশ্যে রওয়ানা দেয় ‘কেএমপি তুনু প্রতমা জয়া’ নামের ফেরিটি। প্রায় ৩০ মিনিট পর সেটি সাগরে ডুবে যায়।

জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার (বিএএসএআরএনএএস) এক বিবৃতিতে বলা হয়েছে, ফেরিতে ৫৩ জন যাত্রী, ১২ জন কর্মী এবং ২২টি যানবাহন ছিল। এর মধ্যে ১৪টি ছিল ট্রাক।

বানিউয়াঙ্গি জেলার পুলিশপ্রধান রামা সামতামা পুত্রা জানান, এ পর্যন্ত ২০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। তাদের অনেকেই ঢেউয়ের মধ্যে দীর্ঘ সময় ভেসে থাকার কারণে অচেতন অবস্থায় ছিলেন। এছাড়া ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত থেকেই নয়টি উদ্ধারকারী নৌযান নিখোঁজদের সন্ধানে কাজ করছে। সাগরে ঢেউয়ের উচ্চতা দুই মিটার পর্যন্ত উঠছিল, যা উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ফেরি দুর্ঘটনা ইন্দোনেশিয়ায় নিয়মিত ঘটনা। দক্ষিণপূর্ব এশিয়ার দেশটি ১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত এবং মানুষজন দ্বীপ থেকে দ্বীপে যাতায়াতে ফেরির ওপর নির্ভর করে। অনেক সময়ই এসব নৌযানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকে না।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!