ইন্টারনেট-ফোন সেবায় বিঘ্ন কায়রোর টেলিকম ভবনে ভয়াবহ আগুন, নিহত ৪

মিশরের রাজধানী কায়রোর রামসিস টেলিফোন সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি টেলিকম ইজিপ্টের ওই ভবনে আগুন লাগার ফলে রাজধানীজুড়ে ইন্টারনেট ও টেলিফোন সেবায় ব্যাপক বিঘ্ন ঘটে। রাষ্ট্রীয় টিভি জানায়, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

মিশরের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আমর তালাত মঙ্গলবার (৮ জুলাই) এক বিবৃতিতে জানান, ২৪ ঘণ্টার মধ্যে ধীরে ধীরে সব সেবা পুনরায় চালু করা হবে।

ইন্টারনেট মনিটরিং সংস্থা নেটব্লকস জানায়, আগুনের পর জাতীয় পর্যায়ে ইন্টারনেট সংযোগ স্বাভাবিকের তুলনায় মাত্র ৬২ শতাংশে নেমে আসে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, এই আগুনের ফলে রাজধানীর অনেক এলাকায় ফোনকল এবং অন্যান্য যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়েছে।

ফোনকল ছাড়াও ডিজিটাল ব্যাংকিং সেবা, যেমন ক্রেডিট কার্ড, এটিএম মেশিন এবং অনলাইন লেনদেনেও প্রভাব পড়ে বলে জানিয়েছেন স্থানীয় ব্যাংক সূত্র ও বাসিন্দারা।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র গাফফার জানান, অধিকাংশ আহত ব্যক্তি ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আগুন পুরো ভবনে ও পাশের ছাদগুলোতে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

  • Related Posts

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    জান্নাতের বায়বীয় টিকিট বিক্রেতারা জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কেউ এসব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বর্তমান সরকার জুলাই সনদের…

    Continue reading
    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাশিয়ায় পৌঁছে স্থানীয় সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। আরাঘচির টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা…

    Continue reading

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    যুক্তরাষ্ট্রের অতিরিক্ত চাহিদার কারণেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরান

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের প্রাণহানি

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ডের ১৮২ রান টপকে দুর্দান্ত জয় বাংলাদেশের

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    প্লাস্টিক সার্জারি নিয়ে মুখ খুললেন কেয়া পায়েল

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    কায়রোতে নানা আয়োজনে বাংলাদেশি শিক্ষার্থীদের বর্ষবরণ

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ