ইনডিপেনডেন্ট টিভির বিরুদ্ধে ওরিয়ন গ্রুপের মামলা

মিথ্যা ও মানহানিকর খবর প্রকাশের অভিযোগে ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের বিরুদ্ধে অর্থ মোকদ্দমা (মানি স্যুট) করেছে ওরিয়ন গ্রুপ। ঢাকার চতুর্থ যুগ্ম জেলা জজ আদালতে গতকাল বৃহস্পতিবার মামলাটি করা হয়।

আগামী ১০ অক্টোবর মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।

ওরিয়ন গ্রুপের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক মো. মোখলেছুর রহমান আদালতে এ মামলা করেন। মামলায় ইনডিপেনডেন্ট টেলিভিশন এবং টেলিভিশনের প্রধান সম্পাদক শামছুর রহমান ও প্রতিবেদক আবদুল্লাহ আল রাফীকে বিবাদী করা হয়েছে। বাদীপক্ষের আইনজীবী আরিফুর রহমান এসব তথ্য জানান।

আইনজীবী আরিফুর রহমান বলেন, ওরিয়ন গ্রুপের মালিকানাধীন বিদ্যুৎকেন্দ্র নিয়ে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশ করেছে ইনডিপেনডেন্ট টেলিভিশন। এ জন্য ৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনসহ তিন বিবাদীর বিরুদ্ধে অর্থ মোকদ্দমা করা হয়েছে। আগামী ১০ অক্টোবর মামলার গ্রহণযোগ্যতার বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।

মামলায় বলা হয়, ওরিয়ন গ্রুপকে নিয়ে ১৩ সেপ্টেম্বর ‘বিদ্যুৎকেন্দ্রের নামে ওরিয়নের হাজার হাজার কোটি টাকা পাচার’ শীর্ষক প্রতিবেদন সম্প্রচার করে ইনডিপেনডেন্ট টেলিভিশন। ওরিয়ন এই প্রতিবেদনের তথ্য ভিত্তিহীন দাবি করে তা প্রত্যাখ্যান করছে।

ওরিয়ন গ্রুপ বলেছে, ইনডিপেনডেন্ট টেলিভিশন বিভ্রান্তিকর প্রতিবেদন সম্প্রচার করেছে। ওরিয়ন গ্রুপ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায়িক কার্যক্রমের জন্য প্রায়ই ঋণের প্রয়োজন হয় এবং ওরিয়ন ধারাবাহিকভাবে সব ঋণ সময়মতো পরিশোধ করেছে। ওরিয়ন গ্রুপের কোনো কোম্পানিতে কোনো বহিরাগত রাজনৈতিক মালিকানা নেই। রাজনৈতিক অংশীদারত্বের মাধ্যমে ব্যবসায়িক কার্যক্রমে প্রভাব খাটানো এবং অর্থ আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের