ইতালিতে ৩০ লাখ কর্মক্ষম জনসংখ্যা কমবে, বাড়বে বাংলাদেশিদের সুযোগ!

আগামী দশকে ইতালিতে কমে যাবে ৩০ লাখ কর্মক্ষম জনসংখ্যা। এতে একদিকে যেমন হুমকিতে পড়বে অর্থনীতি, তেমনি খুলে যেতে পারে বাংলাদেশিদের জন্য বৈধ শ্রমবাজারে প্রবেশের সম্ভাবনা।

ইউরোপের শিল্পসমৃদ্ধ দেশ ইতালি বহু বছর ধরেই শ্রমিক সংকটে ভুগছে। গবেষণা বলছে, ২০২৫ সালের শুরুতে ৩ কোটি ৭৩ লাখ কর্মক্ষম জনসংখ্যা, ২০৩৫ সালে নেমে যেতে পারে ৩ কোটি ৪৪ লাখে। এতে জিডিপি কমবে, তরুণ কর্মী পেতে প্রতিষ্ঠানগুলো পড়বে চরম সংকটে।

চ্যাটার্ড গ্লোবাল ইনভেস্টমেন্ট এনালিস্ট-সিজিইএ জানায়, বিদেশি শ্রমিকের ওপর নির্ভরতা বাড়লেও এই সংকট সহজে কাটবে না। ফলে, উৎপাদনশীলতা কমে যাওয়ার পাশাপাশি, জাতীয় অর্থনীতিতে পড়বে স্থবিরতা।

তবে এই সংকটকে সম্ভাবনা হিসেবে দেখছেন বাংলাদেশি কমিউনিটি নেতারা। বলছেন, বৈধ পথে দক্ষ শ্রমিক পাঠানো গেলে ইতালির অর্থনীতিতে অবদান রাখা সম্ভব।

ইমিগ্রেশন বিশেষজ্ঞ ড. মোক্তার হোসেন বলেন, ইতালিতে বাংলাদেশি শ্রমিকদের যথেষ্ট সুনাম রয়েছে। বর্তমান সরকারও ইতালিতে শ্রমিক আসার সুযোগ তৈরি করতে উদ্যোগ নিয়েছে। উভয় দেশের সরকার ইতিবাচক পদক্ষেপ নিলে বাংলাদেশি শ্রমিকদের জন্য ইতালিতে অপার সম্ভাবনা রয়েছে।

কমিউনিটি নেতা শাহাদাত হোসেন রনি বলেন, ইতালিতে কর্মক্ষম মানুষের সংখ্যা কমলে সেটি বাংলাদেশিদের জন্য ভালো সংবাদ হবে। কারণ কর্মক্ষম মানুষের সংখ্যা কমে গেলে দেশটি বিদেশি শ্রমিক নিয়ে আসার চেষ্টা করবে।

উল্লেখ্য,  ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে ৪ লাখ ৫২ হাজার শ্রমিক আনার অনুমতি দিয়েছে ইতালির সরকার।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প