ইতালিতে কর্মস্থলে যাওয়ার পথে বাংলাদেশির আকস্মিক মৃত্যু

ইতালির রোমে কর্মস্থলে যাওয়ার পথে ইকবাল দেওয়ান নামে (৩৮) এক প্রবাসী বাংলাদেশির আকস্মিক মৃত্যু হয়েছে। তার দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার রহিমগঞ্জ এলাকায়।

জানা গেছে, মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে কর্মস্থলে যাওয়ার সময় রোমের (মেট্রো এ) লাইনে হঠাৎ তিনি গুরুতর অসুস্থ পড়েন। পাশের যাত্রীরা দ্রুত তাকে উদ্ধার করে সান জোভান্নি নামক হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা জানান হৃৎপিণ্ডের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় প্রবাসীরা বলছে, সম্প্রতি ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে, আর তার মধ্যে বেশিরভাগ মৃত্যু হৃদ্‌রোগজনিত কারণে ঘটেছে।

সামাজিক সংগঠনগুলোর নেতারা বলছেন, প্রবাসজীবনের অতিরিক্ত পরিশ্রম, মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন এবং স্বাস্থ্য পরীক্ষা অবহেলা করার কারণে হৃদরোগের ঝুঁকি ক্রমশ বাড়ছে। তারা সবাইকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সচেতন জীবনযাপনের আহ্বান জানিয়েছেন।

ইকবালের অকাল মৃত্যুতে প্রবাসী সহকর্মীরা বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তবে লাশ কবে দেশে পাঠানো হবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স