ইজিবাইকে কাভার্ডভ্যানের ধাক্কায় মা-মেয়ে নিহত, বাবা হাসপাতালে

গাজীপুরে ইজিবাইকে কাভার্ডভ্যানের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বাবাসহ দুজন। মঙ্গলবার (১৯ আগস্ট) বাসন এলাকার নাওজোর রিয়াজ ফিলিংস্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: নাটোরের মুকিমপুর গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী আঁখি আক্তার (২৫) ও তাদের মেয়ে আনিকা (৩)।

স্থানীয়রা জানান, নাওজোর থেকে চৌরাস্তার দিকে যাওয়ার সময় অটোরিকশাটির পিছনের চাকা খুলে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু অনিকা আক্তারের মৃত্যু হয়। পথচারীরা ওই শিশুটির মা আঁখি আক্তার ও তার স্বামী আনোয়ার হোসেনসহ তিনজনকে গুরুতর অবস্থায় শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেন।

পরে ওই হাসপাতালে মা আঁখি আক্তারও মৃত্যুবরণ করেন। তবে অবস্থা গুরুতর হওয়ায় আনোয়ার হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান সময় সংবাদকে বলেন, ‘দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। এরইমধ্যে মরদেহ দুটির সুরতহাল করা হয়েছে। তবে কার দোষে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। নিহত অনিকা আক্তার এবং আঁখি আক্তারের মরদেহ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।’

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের