ইচ্ছে ছিল ডাক্তার হবেন, মেডিকেলে চান্স পেয়েও পড়েননি!

দেশীয় শোবিজের তরুণ তুর্কীদের মধ্যে অন্যতম তানজিম সাইয়ারা তটিনী। অল্প সময়ে অনবদ্য অভিনয় আর মায়াবী রূপের ঝলকে মুগ্ধতা ছড়িয়েছেন এই তারকা।একের পর এক নাটক উপহার দেওয়ার মধ্যদিয়ে তার জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলছে।

বলাই যায়, ক্যারিয়ারের আকাশে মেঘের ভেলায় ডানা মেলে ভেসে বেড়াচ্ছেন এই অভিনেত্রী। কিন্তু এই তারকা কখনও ভাবেননি শোবিজের ঝলমলে দুনিয়ার আলো ছড়াবেন।  

ছোটবেলা থেকে তটিনীর ইচ্ছা ছিল গাইনি ডাক্তার হবেন। মেডিকেলে ভর্তি পরীক্ষাও দিয়েছিলেন, সুযোগ পান নীলফামারী মেডিকেলে পড়ার। কিন্তু বরিশালের মেয়ে তটিনীর ইচ্ছা ছিল বরিশাল মেডিকেলে পড়ার। সেখানে পড়ার সুযোগ না পাওয়ায় আর মেডিকেলে পড়া হয়নি।

পরে আর আলাদা করে ক্যারিয়ার নিয়ে কোনো কিছু ভাবেইনি। এরপর ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেন।  

পড়াশোনার মাঝেই সুযোগ পান শোবিজে কাজের। শুরুটা হয়েছিল ছয় বছর আগে বিজ্ঞাপনের মাধ্যমে। এরপর ওয়েব ফিল্ম, ধারাবাহিক নাটকে কাজ করেন। কাজ করেছেন বড় পর্দায় অর্থাৎ চলচ্চিত্রে। বড় পর্দাতেও অভিষেক হলেও তিনি থিতু হয়েছেন নাটকে।  

অনেক সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেলেও এখন নাটকেই থাকতে চান তিনি। এই অভিনয়শিল্পীর ভাষ্য, বড় পর্দায় নিয়মিত হওয়া নিয়ে এখন সেভাবে ভাবছি না। কারণ, বড় পর্দার জন্য যে পরিমাণ অভিজ্ঞতা, প্রস্তুতি দরকার, তা আমার হয়েছে বলে আমি মনে করি না। আমি নাটকটাই শুরু করেছি বেশি দিন হয়নি। নাটকে আমার আরও দর্শক হোক। ভালো গল্প, শক্তিশালী চরিত্রে কাজের সুযোগ হলেই বড় পর্দায় কাজ করব। সেটি আরও পরে।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের