ইউরোপের ফুটবলে নতুন ইতিহাস গড়লো বায়ার্ন মিউনিখ

হ্যারি কেইনের দুর্দান্ত জোড়া গোলে বায়ার্ন মিউনিখ ৪-১ ব্যবধানে কোলনকে হারিয়ে জার্মান কাপের পরবর্তী পর্বে উঠেছে। এই জয়ের মাধ্যমে ভিনসেন্ট কোম্পানির দল গড়েছে এক ঐতিহাসিক রেকর্ডও। মৌসুমের শুরুতে টানা ১৪ ম্যাচ জয়ের কীর্তি গড়েছে তারা, যা ইউরোপের শীর্ষ পাঁচ লিগে আগে কোনো দলই করতে পারেনি।

বায়ার্ন এবার পর্যন্ত বুন্দেসলিগা, জার্মান কাপ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে সব ম্যাচেই জয় পেয়েছে। কোলনের বিপক্ষে জয়ে ১৯৯২-৯৩ মৌসুমে এসি মিলানের টানা ১৩ ম্যাচ জয়ের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে বায়ার্ন।

কোলনের মাঠে ম্যাচের শুরুটা বায়ার্নের জন্য সহজ ছিল না। জুলাইয়ের পর প্রথমবার পিছিয়ে পড়ে তারা, যখন ৩১ মিনিটে রাগনার আচের হেডে কোলন এগিয়ে যায়।

তবে মাত্র দুই মিনিটের ব্যবধানে ম্যাচ ঘুরিয়ে দেয় বায়ার্ন। ৩৬ মিনিটে লুইস দিয়াজের গোল এবং ৩৮ মিনিটে হ্যারি কেইনের অ্যাক্রোব্যাটিক টার্ন ও শটে বায়ার্ন এগিয়ে যায় ২-১ এ। দিয়াজের গোলটি নিয়ে অবশ্য অফসাইডের সন্দেহ ছিল। তবে এই রাউন্ডে ভিডিও রিভিউ না থাকায় সিদ্ধান্ত বদলানোর সুযোগ ছিল না।

দ্বিতীয়ার্ধে কর্নার থেকে হেডে নিজের দ্বিতীয় ও মৌসুমের ২২তম গোলটি করেন কেইন, মাত্র ১৪ ম্যাচে। এরপর দিয়াজের পাস থেকে মাইকেল ওলিসে চতুর্থ গোলটি করে বায়ার্নের বড় জয় নিশ্চিত করেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর