ইউক্রেনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২১

ইউক্রেনের সুমি শহরের কেন্দ্রস্থলে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। রোববার (১৩ এপ্রিল) ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগ এ তথ্য জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে করা এক পোস্টে জানানো হয়েছে, রাশিয়া শহরটির কেন্দ্রস্থলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ঠিক তখন রাস্তায় অনেক লোক ছিল। তাই বেশি হতাহতের ঘটনা ঘটেছে।

অন্যদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে একটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন ধরে গেছে। ইউক্রেনের দূতাবাস রোববার (১৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস অভিযোগ করেছে যে, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইউক্রেনে ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করছে।

ইউক্রেনের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র ইউক্রেনে কুসুম নামের একটি ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে আঘাত হেনেছে। ভারতের সঙ্গে ‘বিশেষ বন্ধুত্বের’ দাবি করেও মস্কো ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসাগুলোকে লক্ষ্যবস্তু করছে। শিশু এবং বয়স্কদের জন্য তৈরি ওষুধ ধ্বংস করা হচ্ছে।

এদিকে রাশিয়ার সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি নয় বরং ইউক্রেন চলতি বছরেই পুরোপুরি যুদ্ধের সমাপ্তি চায় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। শনিবার (১২ এপ্রিল) তুরস্কে আন্তালিয়া কূটনীতিক ফোরামে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা এ বছরই এই যুদ্ধের সমাপ্তি চাই। কিন্তু এতে যেন কোনো ধরনের কারসাজি না করা হয়। তিনি জোর দিয়ে বলেন, সংঘাতের একটি শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করাই আমাদের লক্ষ্য। কারণ রাশিয়া-ইউক্রেন সংঘাতের ফলাফলই ইউরোপের ভবিষ্যতের নিরাপত্তা কাঠামো গড়ে তুলবে।

আন্তর্জাতিক এজেন্ডায় উত্তর আটলান্টিক চুক্তি সংস্থায় ইউক্রেনের সম্ভাব্য সদস্যপদ রাখার ওপরও জোর দিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইউক্রেনের ১১০টি যুদ্ধ করার মতো ব্রিগেড প্রস্তুত রয়েছে, যা ট্রান্সআটলান্টিকের নিরাপত্তায় অবদান রাখতে পারে।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প