ইউক্রেনে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার বড় ধরনের হামলা

ইউক্রেনজুড়ে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। রাতে বেশ বড় পরিসরে হামলা চালায় মস্কো।ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, ১২০টি ক্ষেপণাস্ত্র ও ৯০টি ড্রোন ছোড়া হয়।  

ইউক্রেনের সর্ববৃহৎ বেসরকারি জ্বালানি কোম্পানি বলছে, হামলায় তাদের থার্মাল এনার্জি প্ল্যান্টসে বেশ বড় ধরনের ক্ষতি হয়েছে। খবর বিবিসির।

রাশিয়ার হামলায় তিনটি অঞ্চলে জরুরি বিদ্যুৎবিহীন অবস্থা ঘোষণা করা হয়েছে।  

এদিকে পশ্চিম ইউক্রেনে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সময় রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র পোল্যান্ডের ভূখণ্ডে প্রবেশ করে। এতে পোল্যান্ড তাদের যুদ্ধবিমান মোতায়েন করে।

ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি পরিষেবা সংস্থা বলছে, রাশিয়ার ড্রোন হামলায় মাইকোলেইভ শহরে দুই নারী নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ছয়জন।

শহরে আবাসিক ভবন, গাড়ি, শপিং সেন্টারসহ অন্যান্য অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং আগুন ছড়িয়ে পড়ে বলে জানান মাইকোলেইভ অঞ্চলের গভর্নর ভিটালি কিম।  

ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, ইউক্রেনজুড়ে বড় ধরনের সমন্বিত হামলা চালানোর সময় রাশিয়া প্রায় ১২০টি ক্ষেপণাস্ত্র ও ৯০টি ড্রোন ছোড়ে।  

তিনি বলেন, মস্কো তার দেশের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। প্রেসিডেন্ট স্বীকার করেন, অনেক অঞ্চলে বিদ্যুৎ নেই। মেরামত চলছে।

তিনি আরও বলেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার চালানো বৃহৎ হামলার সময় ১৪০টিরও বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে। এসবের মধ্যে ক্ষেপণাস্ত্র ও ড্রোনও ছিল।

রাশিয়ান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ার পর ইউক্রেনজুড়ে হামলার সাইরেন বেজে ওঠে।  

দেশটি এ ধরনের অনেক হামলার সম্মুখীন হয়েছে, কিন্তু সেপ্টেম্বরের শুরুর পর থেকে এটিই ছিল সবচেয়ে বড় সমন্বিত হামলা।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি