ইউক্রেনীয় এমপির দাবি জেলেনস্কিকে অবশ্যই যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইতে হবে

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন একজন ইউক্রেনীয় সংসদ সদস্য। ইউক্রেনের বিরোধী দল ইউরোপিয়ান সলিডারিটি পার্টির সদস্য ওলেক্সি গনচারেঙ্কো ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সাইম্রুকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, গত সপ্তাহে হোয়াইট হাউজে জেলেনস্কির অমন আচরণ করা উচিত হয়নি।

তিনি বলেন, এটি কোনো কিন্ডারগার্টেন নয়, বক্সিং রিংও নয়। এটি কোটি মানুষের জীবনের প্রশ্ন। গনচারেঙ্কো আরও বলেন, জেলেনস্কির অহংকার বেশি গুরুত্বপূর্ণ নাকি সেই কোটি কোটি মানুষের জীবন, যাদের জন্য তিনি দায়ী? তার ক্ষমা চাওয়া উচিত।

গত শুক্রবার ওয়াশিংটন ডিসির ওভাল অফিসে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন। তিনি সেখানে ইতিবাচক আলোচনা এবং একটি ইউক্রেন-যুক্তরাষ্ট্র খনিজ চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা করেছিলেন।

তবে, আলোচনার একপর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এবং তা ক্যামেরার সামনেই সংঘাতে রূপ নেয়। ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ইউক্রেনকে বছরের পর বছর ধরে দেওয়া মার্কিন সহায়তার জন্য জেলেনস্কির আরও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত বলে মন্তব্য করেন।

বিশেষ করে, জেলেনস্কি ও ভ্যান্সের মধ্যে বিতর্ক তীব্র আকার ধারণ করে। সেখানে ভ্যান্স ইউক্রেনীয় প্রেসিডেন্টকে মার্কিন গণমাধ্যমের সামনে ‘আইনগত বিতর্ক’ তৈরির অভিযোগ তোলেন।

এই উত্তপ্ত মুহূর্তের কিছুক্ষণ পর ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ লেখেন, জেলেনস্কি শান্তি আলোচনার জন্য প্রস্তুত হলে তিনি আবার আসতে পারেন।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর