ইউএসএআইডি বিদেশি সহায়তা চুক্তির ৯০ শতাংশ বন্ধ করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) বিদেশি সহায়তা চুক্তির ৯০ শতাংশের বেশি বন্ধের কথা জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। বিশ্বজুড়ে ৬০ বিলিয়ন ডলারের সহায়তা বন্ধ করতে যাচ্ছে দেশটি।

মূলত যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে যে উন্নয়ন ও মানবিক সহায়তা দিয়ে থাকে তার অধিকাংশই বন্ধ করতে যাচ্ছে মার্কিন নতুন প্রশাসন।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিত্র ইলন মাস্ক ফেডারেল সরকারের আকার কমানোর প্রচেষ্টায় বিদেশি সাহায্যকে প্রায় অন্য যে কোনো লক্ষ্যের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাদের দাবি এই সংস্থার মাধ্যমে মার্কিন অর্থের অপচয় হচ্ছে।

এর আগে ইউএসএআইডি-এর প্রায় সব কর্মীকে ছাঁটাই বা প্রশাসনিক ছুটিতে পাঠানোর পরিকল্পনার কথা জানায় ট্রাম্প প্রশাসন।

ট্রাম্প প্রশাসনের অধীনে সরকারি ব্যয় সংকোচনের জন্য নতুনভাবে প্রতিষ্ঠিত ‘গভর্নমেন্ট এফিশিয়েন্সি বিভাগ’র নেতৃত্বে থাকা ইলন মাস্ক কার্যত ইউএসএআইডি’কে বন্ধ করার উদ্যোগ নিয়েছেন।

মাস্ক ইউএসএআইডি’কে ‘একটি অপরাধী সংগঠন’ এবং ‘আমেরিকাবিরোধী চরম-বাম মার্ক্সবাদীদের বিষাক্ত গোষ্ঠী’ বলে অভিহিত করেছেন।

তিনি এবং অন্যান্য ট্রাম্পপন্থি নেতারা দাবি করছেন যে, সংস্থাটি দুর্নীতি ও অপ্রয়োজনীয় ব্যয়ে জর্জরিত এবং এটি মূল কাজের বাইরে গিয়ে একটি উদারনৈতিক রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে।

অন্যদিকে ইলন মাস্কের কানাডিয়ান নাগরিকত্ব বাতিলের আবেদনে আড়াই লাখের বেশি মানুষ সই করেছেন। তার বিরুদ্ধে কানাডার সার্বভৌমত্ব নষ্টের অভিযোগ আনা হয়েছে।

আবেদনে বলা হয়েছে, ইলন মাস্ক একটি বিদেশি সরকারের সদস্য হয়ে উঠেছেন, যারা কানাডার সার্বভৌমত্ব মুছে ফেলার চেষ্টা করছে। ইলন মাস্ক একজন মার্কিন নাগরিক ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন শীর্ষ উপদেষ্টাও।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর