ইইউ নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের, ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এই জোট গঠন করা হয়েছিল যুক্তরাষ্ট্রকে ‘ক্ষতিগ্রস্ত’ করার উদ্দেশ্যে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) মন্ত্রিসভার বৈঠকের শুরুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, শুল্ক সংক্রান্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং শিগগির তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

তিনি বলেন, সাধারণভাবে শুল্কের হার ২৫ শতাংশ হবে। এটি গাড়ি এবং অন্যান্য সব কিছুর ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

ট্রাম্প দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্রকে অন্যায় আচরণের শিকার হতে হচ্ছে। তিনি বলেন, ইইউ যুক্তরাষ্ট্রের গাড়ি ও কৃষিপণ্য গ্রহণ করে না, অথচ যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোর সব ধরনের পণ্য আমদানি করে।

বর্তমানে ইইউ যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গাড়ির ওপর ১০ শতাংশ শুল্ক বসায়, যা ইউরোপ থেকে আমদানি করা যাত্রীবাহী গাড়ির ওপর যুক্তরাষ্ট্র আরোপিত শুল্কের চারগুণ। তবে যুক্তরাষ্ট্র পিকআপ ট্রাকের ওপর ২৫ শতাংশ শুল্ক ধার্য করে।

ট্রাম্প বলেন, সত্য কথা বলতে গেলে, ইউরোপীয় ইউনিয়ন গঠনের উদ্দেশ্যই ছিল যুক্তরাষ্ট্রকে ধোঁকা দেওয়া। আর তারা সেটি সফলভাবেই করেছে।

ইইউর প্রতিক্রিয়া

ট্রাম্পের এই মন্তব্যের জবাবে ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র বলেন, ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের জন্য ‘সুবিধাজনক’ বাণিজ্যিক ক্ষেত্র তৈরি করেছে। তিনি বলেন, ইইউ সব সময় ইউরোপীয় ব্যবসা প্রতিষ্ঠান, শ্রমিক এবং ভোক্তাদের অন্যায্য শুল্ক থেকে রক্ষা করবে।

ইউরোপের অন্যান্য বিশ্লেষকেরাও ট্রাম্পের মন্তব্যের সমালোচনা করেছেন। সাবেক ফরাসি রাষ্ট্রদূত জেরার্দ আরাও বলেন, ট্রাম্প ইইউকে ঘৃণা করেন। তিনি জানেনও না এটি কীভাবে কাজ করে, তবুও তিনি ঘৃণা করেন।

সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্ডট বলেন, ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নের ইতিহাস সম্পর্কে ‘অত্যন্ত বিভ্রান্তিকর’ ধারণা পোষণ করেন। ইইউ আসলে ইউরোপে যুদ্ধ প্রতিরোধের জন্য গঠিত হয়েছিল।

ট্রাম্পের এই ঘোষণার ফলে ওয়াশিংটন ও ব্রাসেলসের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর