ইংল্যান্ডের বিপক্ষে চ্যারিটি ম্যাচে চার গোল আর্জেন্টিনার তেভেজের

চ্যারিটি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৫-৪ গোলের জয় পেয়েছে ওয়ার্ল্ড এইড একাদশ। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত এই ম্যাচে ওয়ার্ল্ড একাদশের হয়ে খেলতে নেমে হয়ে একাই চারটি গোল করেছেন আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ।

এই ম্যাচ থেকে ইউনিসেফ (জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল) এর জন্য সংগ্রহ করা হয় ১.৫ কোটি পাউন্ড, যা শিশুদের সহায়তায় ব্যয় করা হবে।

প্রথমে ইংল্যান্ড ৩-০ গোলে এগিয়ে যায়। ইংল্যান্ডের হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি এবং প্লেয়ার-ম্যানেজার ওয়েইন রুনি সকার এইড ইতিহাসের সবচেয়ে দ্রুততম গোল করেন। পরবর্তীতে টোনি ডাগান ও জারমেইন ডিফো গোল করেন।

এরপর পেনাল্টি এরিয়ার ভেতর থেকে বল পেয়ে কাছ থেকে গোল করেন তেভেজ। ম্যাচে নিজের প্রথম গোল করে এইড একাদশের ব্যবধান ৩-১ এ নামিয়ে আনেন আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ফুটবলার।

এরপর ৪১ বছর বয়সী তেভেজ দৌড়ে ইংল্যান্ডের ডিফেন্স ভেদ করে দ্বিতীয় গোলটি করেন। এতে ব্যবধান নেমে আসে ৩-২ এ।

এরপর আবারও গোল করে ব্যবধান ৪-২ করে ফেলে ইংল্যান্ড। ৬৮ মিনিটে ওয়ার্ল্ড এইড একাদশ একটি ফ্রি-কিক পায় এবং তেভেজ সেই ফ্রি-কিক থেকে সরাসরি গোল করে পূর্ণ করেন তার হ্যাটট্রিক। ব্যবধান নেমে ৪-৩ এ।

৭২ মিনিটে পেনাল্টি বক্সে ড্রিবল করে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে গোল করেন তেভেজ এবং ওয়ার্ল্ড একাদশকে ৪-৪ সমতায় ফেরান। শেষ পর্যন্ত জু (Zuu) নামক খেলোয়াড় ওয়ার্ল্ড একাদশের পঞ্চম গোলটি করেন এবং দলটিকে জয় এনে দেন।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!