আল ইত্তিহাদকে হারিয়ে সুপার কাপের ফাইনালে রোনালদোর আল নাসর

গত মৌসুমে ফাইনালে উঠেও শিরোপা জিততে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর। এবার টানা দ্বিতীয়বারের মতো আবারও সৌদি সুপার কাপের ফাইনালে উঠলো তারা। এবার কী জিততে পারবে এই টুর্নামেনে্েটর শিরোপা?

হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত সৌদি সুপার কাপের সেমিফাইনালে করিম বেনজেমার আল ইত্তিহাদকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে আল নাসর। জয়সূচক গোল দুটি করেন সাদিও মানে এবং হোয়াও ফেলিক্স। যদিও গোল করার একটু পরই লাল কার্ড দেখে মাঠ থেকে বহিষ্কার হন সাদিও মানে এবং প্রায় ৭০ মিনিট আল নাসরকে ১০ জন নিয়ে খেলতে হয়েছে।

ফাইনালে আল নাসরের প্রতিপক্ষ কে হচ্ছে, সেটা নির্ধারণ হবে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আল আহলি এবং আল কাদেসিয়া।

১০ জনের দলে পরিণত হওয়ার কারণে অনেকটাই রক্ষণাত্মক খেলতে হয়েছে আল নাসরকে। যে কারণে দেখা যায়, বল দখলের লড়াইয়ে এগিয়েছিল আল ইত্তিহাদ। ৬৫ ভাগ বল দখলে ছিল তাদের। ৩৫ ভাগ ছিল আল নাসরের। তবে, কাউন্টার অ্যাটাকে প্রায় সারাক্ষণেই আল ইত্তিহাদের রক্ষণকে ব্যতিব্যস্ত রাখতে পেরেছে রোনালদোর দলের ফুটবলাররা।

১০ জনের দল হলেও ইত্তিহাদের পোস্ট লক্ষ্য করে ১৫টি শট নিয়েছিল আল নাসর ফুটবলাররা। বিপরীতে ১০টি শট নেন আল ইত্তিহাদের ফুটবলাররা। আল নাসর তো একটি গোল বেশিই দিয়েছিল। কিন্তু ভিএআর দেখে হোয়াও ফেলিক্সের দ্বিতীয় গোলটা বাতিল করে দেন রেফারি।

ম্যাচের ১০ম মিনিটেই প্রথম গোল করেন সাদিও মানে। ৬ মিনিট পরই গোলটা পরিশোধ করে দেন আল ইত্তিহাদের ফরোয়ার্ড স্টিভেন বার্গুইন। ২৫ মিনিটে লাল কার্ড দেখেন সাদিও মানে। ম্যাচের ৬১তম মিনিটে কাউন্টার অ্যাটাকে মাঝ মাঠ থেকে ফাঁকায় বল পেয়ে যান রোনালদো। তিনি সেটি নিয়ে এগিয়ে এসে পাস দেন হোয়াও ফেলিক্সের কাছে। ফেলিক্স আলতো ছোঁয়ায় সেটি জড়িয়ে দেন আল ইত্তিহাদের জালে। ব্যবধান দাঁড়ায় ২-১ এ।

এরপর দুই দলই গোলের তুমুল চেষ্টা করেও আর পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের