আলোচনায় জেলেনস্কিকে আরও নমনীয় হতে হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আলোচনায় আরও নমনীয় হতে হবে। ফক্স নিউজে সরাসরি এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প জানান, সম্ভাব্য এক ত্রিপক্ষীয় বৈঠক- যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও জেলেনস্কি অংশ নেবেন। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি সোমবার (১৮ আগস্ট) পুতিনকে ফোন করেছি এবং আশা করি, তার আচরণ ভালো হবে। যদি না হয়, তবে এটি একটি কঠিন পরিস্থিতিতে রূপ নেবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আশা করি জেলেনস্কি যা করার দরকার, তা করবেন। তবে আলোচনায় তাকে অবশ্যই নমনীয় হতে হবে।

ট্রাম্প আরও মন্তব্য করেন, আমি বলব না যে জেলেনস্কি ও পুতিন কখনো সেরা বন্ধু হয়ে উঠবেন। তবে সিদ্ধান্ত নেওয়ার ভার তাদের হাতেই।

এদিকে, যুদ্ধ শেষ করার আলোচনায় ওয়াশিংটনে হওয়া বিশেষ শীর্ষ বৈঠকের পর ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার প্রশ্নে নতুন করে মনোযোগ পড়েছে। তবে যুদ্ধবিরতির সুনির্দিষ্ট পথ এখনো অস্পষ্ট রয়ে গেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কিয়েভের জন্য নিরাপত্তা নিশ্চয়তার প্রতিশ্রুতি পেয়ে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা কিছুটা আশাবাদী হলেও বহু প্রশ্ন এখনো অমীমাংসিত বিশেষ করে, রাশিয়া আলোচনায় কতটা রাজি হবে, সেটিই মূল বিষয়।

সোমবার (১৮ আগস্ট) হোয়াইট হাউজে অনুষ্ঠিত বৈঠককে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ‘ইউরোপের ৮০ বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সংঘাত শেষ করার বড় অগ্রগতি’ হিসেবে আখ্যা দেন। তিনি জানান, এই উদ্যোগ আগামী কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ট্রাম্পকে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের পথ খুলে দিতে পারে।

বৈঠকে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতারা ট্রাম্প ও জেলেনস্কির পাশে ছিলেন। ফেব্রুয়ারির বৈঠকে হোয়াইট হাউজে তৈরি হওয়া উত্তেজনাপূর্ণ পরিস্থিতির বিপরীতে এবার উভয়ের সম্পর্ক অনেক উষ্ণ ছিল। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘমেয়াদি শান্তির পথ এখনো অনিশ্চিত।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!