আলিয়ার বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ

‘অন্য সিনেমা থেকে গল্প চুরি করেছেন আলিয়া ভাট’- আলিয়ার বিরুদ্ধে এমন অভিযোগ এনেছিলেন আরেক অভিনেত্রী দিব্যা খোসলা কুমার। তার দাবি ছিল, আলিয়ার ‘জিগরা’ সিনেমাটি আসলে তার ছবি ‘সাবী’-র নকল। এ বিষয়ে এবার জবাব দিলেন আলিয়ার চাচা মুকেশ ভাট।

দিব্যার ‘সাবী’ সিনেমার প্রযোজক ছিলেন মুকেশ। তার দাবি, সিনেমার প্রচারের জন্যই এমন দাবি করেছিলেন দিব্যা। দিব্যা ও আলিয়ার তরজা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে মুকেশ বলেন, ‘দিব্যা এটা প্রচার পাওয়ার জন্য করেছিল কি না, তা আমি জানি না। আসলে “ব্যাঙ্কক হিলটন” নামে একটি ছবির অনুপ্রেরণায় মহেশ (মহেশ ভাট)“গুমরাহ” নামে একটি সিনেমা বানিয়েছিলেন। ওই সিনেমার অনুপ্রেরণা রয়েছে “জিগরা”র নেপথ্যে।’

প্রকারান্তরে মুকেশ নিজেই জানান, তার প্রযোজিত সিনেমা ‘জিগরা’র সঙ্গে ‘সাবী’র কোনো মিল নেই। তিনি বলেন, ‘আসলে দৃষ্টি আকর্ষণ করার জন্য বিতর্ক তৈরির প্রয়োজন হয়। সবার প্রচারের প্রয়োজন। আর প্রচার করার জন্য বিতর্কের তো দরকার হয়েই থাকে।’

তবে আলিয়া এখন এত বড় তারকা যে তার বিতর্ক তৈরি করার কোনো প্রয়োজনই নেই। মনে করেন অভিনেত্রীর চাচা। তার স্পষ্ট বক্তব্য, ‘আলিয়া এখন বড় তারকা। এত বড় তারকার নাম নিয়ে বিতর্ক তৈরি করলে প্রচার পাওয়া যায়।’ আলিয়ার মতো অভিনেত্রীর অন্য সিনেমা থেকে গল্প চুরির প্রয়োজনই নেই।

মুকেশ বলেন, “আলিয়া দেউলিয়া হয়ে যায়নি, যে অন্য ছবি থেকে ওকে গল্প চুরি করতে হবে। ও অনেক বড় মানুষ। এসব করার ওর কোনো প্রয়োজন নেই। ও খুবই গোছানো, বুদ্ধিমতী ও ভালো মেয়ে। এত নিম্নমানের কাজ করার কথা ও ভাবতেও পারে না।”

২০২৪ সালের মে মাসে মুক্তি পেয়েছিল ‘সাবী’। অন্যদিকে ‘জিগরা’ সিনেমাটি সে বছর অক্টোবর মাসে মুক্তি পায়।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর