আলভারেজের দুর্দান্ত ফ্রি-কিক গোল, তবুও জিতলো না অ্যাতলেতিকো

স্প্যানিশ লা লিগায় নতুন মৌসুমের শুরুটা মোটেও ভালো হয়নি অ্যাতলেতিকো মাদ্রিদের। ২০২৫-২০২৬ মৌসুমের প্রথম ম্যাচে আগে লিড নিয়েও এস্পানিওলের কাছে ২-১ গোলে হেরে গেছে দিয়োগো সিমিওনের দল।

এস্পনিওলের মতো দলের এই হার আতলেতিকোর জন্য দারুণ হতাশাজনক। কেননা শিরোপার লড়াইয়ে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের প্রতিদ্বন্দ্বী হতে তারা গ্রীষ্মকালীন উইন্ডোতে দলে এনেছে আলেক্স বাইনা, ডেভিড হানকো, জনি কার্দোসো ও জিয়াকোমো রাসপাদোরির মতো তারকাদের। অন্যদিকে বিদায় দিয়েছে অ্যাঞ্জেল কোরেয়া, রদ্রিগো ডি পল ও সিজার আজপিলিকুয়েতাকে।

গত মৌসুমে শিরোপাজয়ী বার্সার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে তৃতীয় হয়ে লিগ শেষ করেছিল অ্যাতলেতিকো ।

শিরোপা ধরে রাখার লড়াইয়ে বার্সেলোনা শনিবার মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়ে দারুণ শুরু করেছে। আর রিয়াল মাদ্রিদ মঙ্গলবার আতিথেয়তা দেবে ওসাসুনাকে।

প্রথমার্ধে স্লোভাকিয়ার সেন্টার-ব্যাক হানকো আতলেতিকোর হয়ে সেরা সুযোগ তৈরি করেন। তবে তার হেড সোজা গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচের হাতে চলে যায়।

৩৭ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করে সফরকারী আতলেতিকোকে এগিয়ে দেন হুলিয়ান আলভারেজ। আর্জেন্টাইন তারকার বাঁকানো শট গোলরক্ষকের নাগালের বাইরে গিয়ে জালে জড়ায়।

ম্যাচের বয়স যখন প্রায় এক ঘণ্টা, তখন নিজের দ্বিতীয় গোল করার সুযোগ পান আলভারেজ। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের শট পোস্টে লেগে ফেরায় আতলেতিকোর লিড বাড়ার সুযোগ মিস হয়।

৭৩ মিনিটে মিগেল রুবিওর গোলে সমতা ফেরায় এস্পানিওল। এরপর ৮৪ মিনিটে ওমর এল হিলালির ক্রসে হেড করে জয় স্বাগতিকদের জয় নিশ্চিত করেন বদলি খেলোয়াড় পেরে মিয়া।

দিনের অন্য ম্যাচে সেভিয়ার বিপক্ষে ৩-২ গোলে জিতে মৌসুমে শুভসূচনা করেছে অ্যাথলেটিক বিলবাও।

  • Related Posts

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    চলতি মার্চ মাসের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হচ্ছে। গতকালও দেশের রংপুর বিভাগে ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ বুধবার দেশের ৮ বিভাগে অস্থায়ী ভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।…

    Continue reading
    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    হরমুজ প্রণালির কাছে ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। মঙ্গলবার (১০ মার্চ) এক বিবৃতিতে এই দাবি করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প…

    Continue reading

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের