আমি ভীতু, আসিফ ভাই সাহসী তার বেশি সম্মান প্রাপ্য: জয়

দেশের আলোচিত উপস্থাপকের কথা বললে প্রথম দিকেই নাম আসবে শাহরিয়ার নাজিম জয়ের। তিনি সরাসরি তারকাদের ব্যক্তিগত প্রশ্ন করে আলোচনায় আসেন অল্প দিনেই। তবে সময়টা ঠিক ভালো যাচ্ছে না এই উপস্থাপকের। একে একে কাজ হারানোর কথা নিজেই বলেন তিনি। এবার গায়ক আসিফ আকবরকে তার থেকে সাহসী তকমা দিয়ে আবারও আলোচনায় এলেন জয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লটের জন্য চিঠি লিখে ব্যাপক সমালোচনার মুখে পড়েন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ও তার কোনো সরব ভূমিকা দেখা যায়নি।

কিন্তু অনেক তারকার প্রধান সারিতে এসে বলিষ্ঠ ভূমিকা পালন অনেকের চোখ খুলে দেয়। সেই সারিতে ছিলেন সংগীতশিল্পী আসিফ আকবর।

শিক্ষার্থীদের আন্দোলনে শুরু থেকেই সমর্থন জুগিয়ে গেছেন সংগীতশিল্পী আসিফ আকবর। শুরুতে দেশের বাইরে থাকলেও দেশে ফিরে ছেলেকে নিয়ে রাজপথে নামের এই গায়ক।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আসিফের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে, জুলাইয়ের আন্দোলনে ছাত্র হত্যার প্রতিবাদ জানাতে নিজের ছেলেকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে হাজির হয়েছিলেন এই গায়ক।

গত ৩ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে যখন উত্তাল দেশ, তখন আন্দোলনে অংশ নিয়ে ছেলেকে সামনে এগিয়ে দিয়ে আসিফ বলেন,  এই প্রজন্ম হারবে না। আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে এসেছি। তোমরা ওকে মেরে ফেলবে, মেরে ফেলো। যেভাবে ছাত্রদের মারা হচ্ছে, তা মানা যায় না। আমাদের একটাই দাবি—‘স্বৈরশাসকের পদত্যাগ চাই’।

আসিফের সেই ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ‘আমি ভীতু, আসিফ ভাই সাহসী। এ জন্যই চিরকাল আসিফ ভাই আমার চেয়ে অনেক বেশি সম্মান প্রাপ্য। আসিফ ভাই স্যালুট।’

নানা বিতর্কের কারণে বিনোদন জগত থেকে তাকে সরে যেতে হচ্ছে। গত ১০ অক্টোবর ওটিটিতে ‘ত্রিভুজ’ নামের একটি ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে। সেখানে কেন্দ্রিয় চরিত্রে রয়েছেন জয়। তবে ছবিটির প্রচারণায় তাকে রাখা হয়নি বলে অভিযোগ করেন এই অভিনেতা।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি