আমার সম্মানেই নোবেল পুরস্কার নিয়েছেন মাচাদো, বলিনি আমাকে দিয়ে দিন, হয়তো দিয়েও দিতেন বললেন – ট্রাম্প

এ বছর নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নোবেল পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো তাকে ফোন করে জানিয়েছেন যে, তিনি এই পুরস্কারটি ট্রাম্পের সম্মানেই গ্রহণ করেছেন।

শুক্রবার (১০ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তিনি আজ আমাকে ফোন করে বললেন, “আমি আপনার সম্মানে এটি গ্রহণ করছি কারণ পুরস্কারটি সত্যিই আপনার প্রাপ্য ছিল”… আমি অবশ্য বলিনি, এটা আমাকে দিয়ে দিন। আমার মনে হয় তিনি হয়তো দিয়েই দিতেন, বেশ ভালো তিনি… আমি তাকে বরাবরই সাহায্য করে আসছি।’
‘ভেনিজুয়েলায় দুর্যোগের সময় তাদের অনেক সাহায্যের প্রয়োজন ছিল। আমি খুশি কারণ আমি লাখ লাখ জীবন বাঁচিয়েছি…’, যোগ করেন ট্রাম্প। এর আগে নোবেল পুরস্কার ঘোষণার পর হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছিল, নোবেল কমিটি ‘শান্তির চেয়ে রাজনীতিকে’ বেছে নিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চুং বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শান্তিচুক্তি করে যাবেন, যুদ্ধের অবসান ঘটাবেন এবং প্রাণ বাঁচাবেন। তার হৃদয় একজন মানবতাবাদীর মতো এবং তার মতো আর কেউ কখনো হবে না, যিনি নিজের ইচ্ছাশক্তির জোরে পাহাড়ও নড়িয়ে দিতে পারেন।’ তিনি আরও বলেন, ‘নোবেল কমিটি প্রমাণ করেছে, তারা শান্তির চেয়ে রাজনীতিকেই বেশি প্রাধান্য দেয়।’ ‘আমি আটটি যুদ্ধ থামিয়েছি’

ট্রাম্প দীর্ঘদিন ধরেই নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রচারণা চালিয়ে আসছিলেন। মাত্র এক সপ্তাহ আগেই তিনি গাজা যুদ্ধের অবসান ঘটাতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির ঘোষণা দেন।

তার দাবি, প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তিনি আটটি যুদ্ধের সমাপ্তি ঘটিয়েছেন এবং এজন্য তিনিই শান্তিতে নোবেলের যোগ্য। তবে সম্প্রতি তিনি বলেছিলেন, এবারও হয়তো তাকে পুরস্কার দেওয়া হবে না।

গত মাসে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তাদের এক বৈঠকে ট্রাম্প বলেছিলেন, ‘আমি কি নোবেল পুরস্কার পাব? একেবারেই না। ওরা সেটা এমন একজনকে দেবে, যে কিছুই করেনি।’ তিনি আরও বলেন, ‘আমাকে যদি এই পুরস্কার না দেওয়া হয়, তবে সেটা যুক্তরাষ্ট্রের জন্য বড় অপমান হবে।’

নরওয়ের নোবেল কমিটি জানিয়েছে, ভেনিজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে শান্তিপূর্ণ উত্তরণের জন্য সংগ্রামের স্বীকৃতি হিসেবে মারিয়া কোরিনা মাচাদোকে ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়েছে।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর