আবারও ৫ গোল, কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা

টানা দুই ম্যাচে ৫ গোল করলো বার্সেলোনা। দু‘দিন আগেই সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপারকাপের ফাইনালে রিয়াল মাদ্রিদের জালে ৫ বার বল জড়িয়েছে বার্সা ফুটবলাররা। এবার কোপা ডেল রে‘র রাউন্ড-১৬ এ রিয়াল বেটিসের জালে ৫বার বল জড়ালেন লামিনে ইয়ামালরা।

৫-১ গোলের দারুণ এক জয়ে কোপা ডেল রে‘র কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো কাতালান ক্লাবটি। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। যদিও তিনি গোল করেছেন একটি। তবে আরও দুটি গোলের জোগানদাতাও ছিলেন তিনি।


রিয়াল মাদ্রিদকে ৫-২ গোলে বিধ্বস্ত করার পর হান্সি ফ্লিকের শিষ্যরা যেন উড়ছে। যার প্রতিফলন দেখা গেলো রিয়াল বেটিসের বিপক্ষে। যদিও এই ম্যাচে বার্সা পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে নামেনি। কোচ ফ্লিক বিশ্রাম দিয়েছেন রবার্ট লেওয়ানডস্কি, মার্ক ক্যাসাডো এবং আলেহান্দ্রো বালদেকে।

ম্যাচের শুরু থেকেই দারুণ প্রভাব বিস্তার করে খেলতে থাকে বার্সা। যার ফলে মাত্র ৩য় মিনিটেই গোল আদায় করে নেয় বার্সার তরুণ ফুটবলার গাবি। দানি ওলমোর অ্যাসিস্ট থেকে এক নিচু শটে বল জড়িয়ে দেন তিনি।

২০ মিনিটে গোল পেয়ে গিয়েছিলেন ওলমোও। কিন্তু দুর্ভাগ্য তার। বলটা পোস্টে লেগে ফিরে আসে। তবে ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হুলেস কুন্দে। ইয়ামালের বাড়িয়ে দেয়া পাস থেকে দারুণ এক ভলিতে বেটিসের জালে বল জড়ান কুন্দে।

হুলেস-কুন্দের যৌথ প্রচেষ্টায় এরপর আরও একটি গোল হয়েছিলো; কিন্তু ভিএআর দেখে সেই গোলটি বাতিল করে দেয়া হয়। তবে ৫৮তম মিনিটে ব্যবধান বাড়ান ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। লামিনে ইয়ামালের কাউন্টার অ্যাটাক থেকে খুব সহজ গোলের বলটি পেয়ে যান রাফিনহা।

৬৭তম মিনিটে চতুর্থ গোল করেন পরিবর্তিত খেলোয়াড় ফেরান তোরেস। ওলমোর ক্রস থেকে বল পান তিনি। আর কাউন্টার অ্যাটাক থেকে বল পেয়ে ৭৫তম মিনিটে নিজেই গোল করেন লামিনে ইয়ামাল। প্রথমে অফসাউডের অজুহাতে গোল বাতিল করা হয়েছিলো। তবে, ভিএআর দেখে পরে সঠিক বলে রায় দেয়া হয়।

৮৪তম মিনিটে রিয়াল বেটিসের হয়ে পেনাল্টি থেকে একটি গোল পরিশোধ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিতর রক।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের