আবারও সুরের ঝড় উঠবে রকফেস্টে

আবারও শুরু হতে যাচ্ছে রকফেস্ট। বৈষ্টমীর উদ্যোগে গত বছর চালু হয় রকপ্রেমীদের জন্য এ আয়োজন। সারাদেশব্যাপী কনসার্ট আয়োজনের লক্ষ্য থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে দু’টি কনসার্ট আয়োজন করেই থমকে যেতে হয় আয়োজকদের। তাই নতুন বছরে ফের শুরু হল এ আয়োজন।

আগামী ২০ জুন রাজধানীর পূর্বাচল নিউ টাউনে সুন্দরী ক্যাফে এন্ড আর্ট স্পেসে অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের প্রথম কনসার্টটি। বৈষ্টমী জানায়, প্রতিবারের মতোই নতুন ও পুরনো প্রজন্মের ব্যান্ড এর সমন্বয় থাকছে কনসার্টে।

কনসার্টে পারফর্ম করবে নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড সিম্ফনী, এ সময়ের জনপ্রিয় হেভি মেটাল ব্যন্ড মেকানিক্স। আরও থাকছে বাংলাদেশের প্রথম আদিবাসী নারীদের ব্যান্ড এফ মাইনর। এছাড়াও পারফর্ম করবেন রক ও থ্রাসমেটাল গায়ক কে এইচ এন।

বৈষ্টমী’র সিইও আয়শা এরিন বলেন, ‘গত বছর রাজধানীসহ আটটি বিভাগে কনসার্ট আয়োজনের স্বপ্ন ছিল। পরপর দু’মাসে দুটি কনসার্ট আয়োজনের পরই দেশের রাজনৈতিক পট পরিবর্তন ঘটে গেল। আমরা মনে করি, সংগীতেরও সেই শক্তি আছে যা অশুভ শক্তির বিরুদ্ধে লড়তে পারে। আশা করি, গতবছরের অপূর্ণতা এবার আর থাকবে না। সমকালীন ব্যান্ডগুলোর পাশাপাশি আমরা চাই আমাদের অতীতের জনপ্রিয় ব্যান্ড যারা এখনো পারফর্ম করছেন তাদেরও আমাদের মঞ্চে যথাযথ সম্মানের সাথে সুযোগ করে দিতে।’

বৈষ্টমী জানায়, পরবর্তী কনসার্টটি অনুষ্ঠিত হবে ১২ জুলাই। এদিন পারফর্ম করার কথা রয়েছে ভাইকিংস, আর্টসেল ও তরুণ প্রজন্মের আরেকটি ব্যান্ডের।

পাশাপাশি ২৬ জুলাই মেগা কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছে বৈষ্টমী। তবে তা চমক হিসেবেই রাখতে চান তারা।

এর আগে এ আয়োজনে পারফর্ম করে ওয়ারফেজের সাবেক ভোকাল মিজানের নতুন ব্যান্ড এমএনএম, আর্ক, বাংলা ফাইভ, হাইওয়ে। বৈষ্টমী’র প্রতিটি কনসার্টেই পারফর্ম করছেন হার্ড রক গায়ক কেএইচএন। মোট ৮টি কনসার্টের জন্য তারা প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন বলে জানা যায়।

এ কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে গেটসেটরক এর ওয়েবসাইটে। তাছাড়া ভেন্যুতেও টিকেট সংগ্রহ করতে পারবেন দর্শক। টিকিট মুল্য রাখা হয়েছে ৫০০ টাকা (২০০ জন), ৭০০ টাকা (১০০ জন ও সাথে জুস পানের সুবিধা) ১২৫০ টাকা (৫০টি আসন ও নৈশ আহার) ২৫০০ টাকা (৫০টি আসন ও মিনি বুফেই ডিনার)।

নৈসর্গিক পরিবেশে কনসার্ট উপভোগের পাশাপাশি পছন্দের খাবারও খেতে পারবেন শ্রোতারা।

  • Related Posts

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য বিএনপির বর্ষীয়ান নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের…

    Continue reading
    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় সংসদ অধিবেশন শুরু হয়। এরপর বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে জাতীয়…

    Continue reading

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    বান্দরবানে হোটেল বুকিংয়ের হিড়িক

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    শেষ ২০ মিনিটের ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল পিএসজি

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    কানে সম্মানসূচক পাম দ’র পাচ্ছেন, মনে আছে বারব্রাকে

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত নয়, সংশোধনের সুযোগ আছে বললেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী মুক্তাদির

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের