আবারও বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’র পলাশ

‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ আবারও পিতৃত্বের খুশি অনুভব করছেন। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী নাফিসা ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সুখবরটি নিশ্চিত করেছেন পলাশ নিজেই।

হাসপাতাল থেকে অভিনেতা বলেন, “আজ বুধবার দুপুর ১টায় আমাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। আলহামদুলিল্লাহ, মা ও সন্তান দুজনেই ভালো আছেন। আমরা সবাই এখনো হাসপাতালে আছি। সবার কাছে দোয়া চাই-আমাদের ছেলে ও মেয়ে যেন দোয়া ও ভালোবাসায় বড় হতে পারে।”

শোবিজে পলাশের পরিচয় এসেছে কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’–এর কাবিলা চরিত্রের মাধ্যমে। এই চরিত্র তাকে দেশ-বিদেশের দর্শকদের কাছে পরিচিতি এনে দেয়।

ব্যক্তিগত জীবনে ২০২২ সালে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন পলাশ। পরের বছর জুলাই মাসে প্রথম সন্তানের বাবা হন তিনি। প্রথম সন্তানের নাম রাখা হয় মোহাইমিনুল হক আহান। এবার সেই সংসারে আনন্দের সঙ্গে যুক্ত হলো কন্যাসন্তানের হাসি।

ক্যারিয়ারের শুরু ২০১৩ সালে ‘ছবিয়াল’-র মাধ্যমে হলেও, পলাশ দীর্ঘদিন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ করেছেন। এরপর ইশতিয়াক আহমেদ রোমেলের সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে কাজল আরেফিন অমির সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে যুক্ত হন।

অভিনয়ে মনোযোগী হয়ে ওঠার পর ‘ব্যাচেলর পয়েন্ট’র সাফল্য তার ক্যারিয়ারে নতুন মোড় আনে। নিয়মিত অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝে নাটক ও টিভি নির্মাণেও দেখা যায় এই অভিনেতা-নির্মাতাকে।

এবার পলাশের পরিবারে দুই সন্তানের আনন্দ এসেছে, আর অভিনেতা-নির্মাতা পরিবারের এই নতুন সদস্যকে ঘিরে ভক্তদের শুভেচ্ছা ও আনন্দের ঢল শুরু হয়েছে।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি