আবারও এমবাপের গোল, আবারও জয় রিয়ালের

স্প্যানিশ ল লিগায় দাপট অব্যাহত রেখেছে রিয়াল মাদ্রিদ। শনিবার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে কিলিয়ান এমবাপে ও এডার মিলিতাওয়ের গোলে এস্পানিওলকে ২-০ ব্যবধানে হারিয়ে লিগ টেবিলে শীর্ষে অবস্থান আরও মজবুত করল লজ ব্লাঙ্কোজরা।

ঘরের মাঠে পুরোপুরি আধিপত্য বিস্তার করে খেলেছে রিয়াল মাদ্রিদ। বল দখলের পরিমাণ ছিল তাদের পক্ষে ৭৩ ভাগ। ২৭ ভাগ ছিল কেবল এস্পানিওলের। এই পরিসংখ্যানই একপেশে ম্যাচের চিত্র তুলে ধরে। যদিও সে অনুসারে গোল কমই হলো। মূলত এস্পানিওলের ডিফেন্স গোল বেশি হতে দেয়নি।

ম্যাচের ২২তম মিনিটে ডিফেন্ডার এডার মিলিতাও প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত শটে গোল করে মাদ্রিদকে এগিয়ে দেন। প্রায় এক বছরের মধ্যে এটি তার প্রথম গোল। এই গোলের পরই আক্রমণে আরও তেজী হয়ে ওঠে স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধ শুরুর দুই মিনিটের মাথায় (৪৭তম মিনিটে) ফরাসি তারকা কিলিয়ান এমবাপে বক্সের বাইরে থেকে নিখুঁত চিপ শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর আরও কয়েকবার সুযোগ তৈরি করলেও তিনি গোলমুখ খুঁজে পাননি। ভিনিসিউস জুনিয়রেরও একটি শট পোস্টে লেগে ফিরে আসে।

ম্যাচের শেষদিকে এমবাপের বদলি হিসেবে মাঠে নামেন ইংলিশ তারকা জুদ বেলিংহ্যাম। ক্লাব বিশ্বকাপে চোট পাওয়ার পর এটি ছিল তার মৌসুমের প্রথম ম্যাচ। তার উপস্থিতি দর্শকদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করে।

এস্পানিওলের বিপক্ষে এই জয়ের ফলে কোচ জাবি আলোনসো লা লিগায় ১০০ শতাংশ জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছেন। তার অধীনে এখন পর্যন্ত লিগের পাঁচ ম্যাচেই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

এ জয়ের ফলে শিরোপা লড়াইয়ে আরও শক্ত অবস্থান নিল রিয়াল মাদ্রিদ। ৫ ম্যাচে তাদের পূর্ণ ১৫ পয়েন্ট। অন্যদিকে এস্পানিওল খুব বেশি সুযোগ তৈরি করতে গিয়ে ব্যর্থ হয়ে হোঁচট খেল। ৫ ম্যাচে তাদের অর্জন ১০ পয়েন্ট।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!