আফ্রিদির শেষের ঝড়ে পাকিস্তানের সম্মানজনক পুঁজি

ভারতের বোলিং তোপে ৯৭ রানে নেই ৮ উইকেট। পাকিস্তানের জন্য যেন একশ করাই কঠিন হয়ে গিয়েছিল। তবে শেষদিকে এসে শাহিন শাহ আফ্রিদির ঝড়ে মোটামুটি সম্মানজনক একটা সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান।

৯ উইকেটে পাকিস্তান তুলেছে ১২৭ রান। অর্থাৎ এশিয়া কাপের এই ম্যাচ জিততে হলে ভারতকে করতে হবে ১২৮।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় পাকিস্তান। ইনিংসের দ্বিতীয় বলেই আঘাত হার্দিক পান্ডিয়ার। গোল্ডেন ডাক (১ বলে ০) মেরে ক্যাচ দিয়ে ফেরেন সাইম আইয়ুব।

পরের ওভারে জাসপ্রিত বুমরাহকে হাঁকাতে গিয়ে বল আকাশে তুলে দেন মোহাম্মদ হারিস (৫ বলে ৩)। ৬ রানে ২ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান।

তৃতীয় উইকেটে ৩৮ বলে ৩৯ রানের জুটি গড়েন শাহিবজাদা ফারহান আর ফখর জামান। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে পাকিস্তান তুলতে পারে ৪২ রান।

অবশেষে ইনিংসের অষ্টম ওভারে অক্ষর প্যাটেল বল হাতে নিয়েই ফেরান ফখরকে। ডাউন দ্য উইকেটে এসে মারতে গিয়ে ক্যাচ হন ফখর। বাঁহাতি এই ব্যাটার করেন ১৫ বলে ১৭ রান।

অধিনায়ক সালমান আগা দাঁড়াতে পারেননি। অক্ষরকে সুইপ করতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন তিনি (১২ বলে ৩)। পঞ্চাশের আগে (৪৯ রানে) ৪ উইকেট হারায় পাকিস্তান।

১৩তম ওভারে টানা দুই বলে দুই উইকেট তুলে নেন কুলদিপ যাদব। চড়াও হতে গিয়ে বল আকাশে হাসান নেওয়াজের (৭ বলে ৫), এলবিডব্লিউ হন মোহাম্মদ নওয়াজ (০)।

একটা প্রান্ত ধরে লড়াই চালিয়ে যাচ্ছিলেন শাহিবজাদা। শেষ পর্যন্ত তিনিও ধৈর্য হারিয়েছেন। কুলদিপের বলে ছক্কা হাঁকাতে গিয়ে তুলে দেন, লংঅন থেকে দৌড়ে এসে দারুণ এক ক্যাচ নেন হার্দিক। ৪৪ বলে ১ চার আর ৩ ছক্কায় শাহিবজাদার ব্যাট থেকে আসে ৪০ রান।

শেষদিকে ফাহিম আশরাফ ১৪ বলে ১১, সুফিয়ান মুকিম ৬ বলে ১০ আর শাহিন শাহ আফ্রিদির ১৬ বলে ৪ ছক্কায় অপরাজিত ৩৩ রানে ভর করে ৯ উইকেটে ১২৭ রান তুলেছে পাকিস্তান।

কুলদিপ যাদব ৩টি আর জাসপ্রিত বুমরাহ ও অক্ষর প্যাটেল নিয়েছেন ২টি করে উইকেট।

  • Related Posts

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানা ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। দেশটির একটি শপিংমলে আটকা পড়া মানুষদের জীবিত উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি…

    Continue reading
    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বগুড়ার ধুনট উপজেলায় বেপরোয়া গতির বালুবাহী ট্রাকের ধাক্কায় সোহেল রানা (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় একই মোটরসাইকেল আরোহী নিহতের ছোট ভাই রাব্বী হাসান (১৮) আহত হয়েছে। বুধবার…

    Continue reading

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    লঙ্কান লিগে হৃদয়ের তাণ্ডব, ৪ ছক্কায় এক ওভারেই নিলেন ৩০!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    অভিনয়ে নাম লেখাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো!

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    পেশাদার ফুটবলে মাঠে নামছেন টাইগার, খেলবেন ডুরান্ড কাপে

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    ক্যান্সারে মারা গেছেন ‘দৃশ্যম’-এর মূল গল্পের লেখক

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    প্রতারিত বাংলাদেশি শ্রমিকেরাই আজ মিশরে সফল শিল্পোদ্যোক্তা

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা