আফগানিস্তানে মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলা, হতাহত ৪

আফগানিস্তানের নগর উন্নয়ন ও গৃহায়ন মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলায় একজন নিহত ও কমপক্ষে তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) তালেবান সরকারের একজন মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি জানিয়েছে, আত্মঘাতী হামলাকারী মন্ত্রণালয়ে প্রবেশ করতে চেয়েছিল। এ সময় নিরাপত্তা বাহিনীর একজন তাকে গুলি করে। তারপর বিস্ফোরণের কারণে কাছে থাকা একজন নিহত ও তিনজন আহত হয়েছেন।

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে আফগানিস্তানে সহিংসতার ঘটনা কমেছে। তবে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী প্রায়ই তাদের শাসনকে চ্যালেঞ্জ করে বন্দুক ও বোমা হামলা চালিয়ে আসছে।

নাম প্রকাশ না করার শর্তে কাবুলের জরুরি হাসপাতালের একজন চিকিৎসক এএফপিকে বলেছেন, বিস্ফোরণের পর পাঁচ থেকে ছয়জনকে এখানে নিয়ে আসা হয়েছে।

বৃহস্পতিবারের হামলার জন্য তাৎক্ষণিকভাবে কোনো পক্ষাই দায় স্বীকার করেনি।

তবে ডিসেম্বরে তালেবান সরকারের শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানিকে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে হত্যার দায় স্বীকার করেছিল আইএস।

বুধবার এই গোষ্ঠীটি উত্তর আফগানিস্তানের একটি ব্যাংকে হামলারও দাবি করেছে। যেখানে আটজন নিহত হয়।

২০২৩ সালে তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আইএসের হামলায় ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছিল।

ক্ষমতায় ফিরে আসার পর থেকে তালেবান সরকার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে এবং বিশ্লেষকরা বলছেন যে তারা ব্যাপক অভিযানের মাধ্যমে আইএসকে দমন করতে কিছুটা সাফল্য পেয়েছে।

আফগানিস্তানে ইসলামিক স্টেট গ্রুপের আঞ্চলিক শাখা। যা ইসলামিক স্টেট খোরাসান নামে পরিচিত। এটি ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?