আফগানিস্তানে ধ্বংসযজ্ঞের মধ্যেই ফের ভূমিকম্প, সাহায্য পাঠাচ্ছে বিভিন্ন দেশ

আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে ৫ দশমিক ২ মাত্রার নতুন ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে।

এর দুইদিন আগে, গত রোববার রাতে আঘাত হানা ছয় মাত্রার ভূমিকম্পে এরই মধ্যে ১ হাজার ৪০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত কুনার প্রদেশে মৃতের সংখ্যা অন্তত ১ হাজার ৪১১। আহত হয়েছেন আরও তিন হাজারের বেশি মানুষ এবং ধসে গেছে অন্তত ৫ হাজার ৪০০ ঘরবাড়ি।

জাতিসংঘের আফগানিস্তান মানবিক সমন্বয়ক ইন্দ্রিকা রাতওয়াত্তে সতর্ক করে বলেছেন, দুর্গম পাহাড়ি অঞ্চলে উদ্ধারকাজে বড় বাধার কারণে মৃতের সংখ্যা ‘গুণোত্তর হারে বাড়তে পারে’। তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, এই ভূমিকম্পে লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে।

আফগানিস্তানের পাশে বিশ্ব

ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আন্তর্জাতিক মহল। যুক্তরাজ্য জানিয়েছে, তারা জাতিসংঘ ও রেড ক্রসের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও জরুরি ত্রাণ কার্যক্রমে সহায়তার জন্য ১০ লাখ পাউন্ড বরাদ্দ দিয়েছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত এরই মধ্যে কাবুলে এক হাজার পরিবারে জন্য তাঁবু পাঠিয়েছে এবং কুনার প্রদেশে ১৫ টন খাদ্য পাঠানো হয়েছে। আরও সহায়তা সামগ্রী আজই পাঠানো হবে।

ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা ১৩০ টন জরুরি সরঞ্জাম পাঠাচ্ছে এবং ১০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন আফগানিস্তানের অন্যতম প্রধান সহায়তাদাতা হলেও যুক্তরাষ্ট্রের সহায়তা নাটকীয়ভাবে কমে যাওয়ায় সংকট মোকাবিলায় ঝুঁকি তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মধ্যে থাকা আফগানিস্তানে এ সহায়তা ব্যাহত হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

ফের আঘাত হানা ভূমিকম্পের আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন হাজারও মানুষ। এদিকে ধ্বংসস্তূপে এখনো আটকা পড়ে আছে অনেকে, আর ঠান্ডা, ক্ষুধা ও আশ্রয়হীনতার কারণে দুর্গতদের দুর্ভোগ বাড়ছে।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!