আফগানিস্তানের কাছে হোয়াইটওয়াশ এড়ালো দক্ষিণ আফ্রিকা

মান বাঁচানোর ম্যাচে সফল দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ভরাডুবির পর শেষ ম্যাচে জয় পেয়েছে প্রোটিয়ারা। এতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে শেষ করেছে দক্ষিণ আফ্রিকা।

শুধু জয় নয়, শেষ ওয়ানডেকে আফগানদের পাত্তাই দেয়নি দক্ষিণ আফ্রিকা। বড় ব্যবধানের জয়ে অবদান অবশ্য দক্ষিণ আফ্রিকার বোলার ও ফিল্ডারদের। টস জিতে ব্যাট করতে নামা আফগানিস্তানকে ৩৪ ওভারে ১৬৯ রানে অলআউট করে দেয় প্রোটিয়া বোলাররা। ১৭০ রানের ছোট লক্ষ্য তাড়ায় ৭ উইকেট আর ১০২ বল হাতে রেখে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

গতকাল শারজাহতে আফগানিস্তানের ভাঙাচোরা ব্যাটিং লাইনআপের দিনে একাই লড়াই করেন রহমানুল্লাহ গুরবাজ। ৯৪ বলে ৮৯ রান করেন আফগান ওপেনার। সতীর্থদের সহায়তা না পাওয়ায় সেঞ্চুরিও করতে পারেননি তিনি।

অধিনায়ক হাসমত উল্লাহ শহিদি করেন মাত্র ১০ রান। শেষদিকে ১৫ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন এএম ঘাজানফার। বাকিদের কেউ দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি।

আফগানিস্তানের তিন ব্যাটারই হয়েছেন রানআউটের শিকার। আর দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি করে উইকেট নেন লুুঙ্গি এনগিদি, নকাবায়োমজি পিটার ও আন্দিলে পাহলোখাইয়ো।

জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৪০ রান করেন টনি ডি জর্জি ও টেম্বা বাভুমা। ২৮ বলে ২২ রান করে আউট হন বাভুমা। ডি জর্জি থামেন ২৬ রানে। ১৮ রানে সাজঘরে ফেরত যান রিজা হেনড্রিকস।

এরপর চতুর্থ উইকেটে ৯০ রানের অবিচ্ছিন্ন জুটিতে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। ৬৭ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলেন এইডেন মার্করাম। তার সঙ্গে ৪২ বলে ২২ রান নিয়ে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন ত্রিস্টান স্টাবস।

  • Related Posts

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। সাইবার বুলিং এবং অনলাইনে নারীর বিরুদ্ধে হয়রানি বন্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার (৭ মার্চ)…

    Continue reading
    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির। ট্রাম্প…

    Continue reading

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    তেহরানে তেলের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ইরান যুদ্ধের মধ্যেই ইউক্রেনে রাশিয়ার তীব্র হামলা, নিহত ১০

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    ঝিনাইদহে পেট্রোল পাম্পে যুবক নিহতের ঘটনায় ভাঙচুর-আগুন, আটক ৩

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে যে রেকর্ড ভারতের জন্য আতঙ্কের

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    হায়দার হোসেনের মৃত্যুর গুজব, নিজে ফোন রিসিভ করে বললেন ‘আমি ভালো আছি’

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    নিউ ইয়র্কের কুইন্সের সানি সাইডে বিশাল আবাসন প্রকল্পের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান মেয়র মামদানির

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের