আন্দোলন আপাতত স্থগিত, সরকারের কর্মকাণ্ডে পরবর্তী সিদ্ধান্ত: ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথের দাবিতে কয়েকদিন ধরে চলা আন্দোলন আপাতত স্থগিত বলে জানিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।

তিনি বলেন, হাইকোর্টের আদেশ শোনার পর আমাদের দল থেকে সিদ্ধান্ত নিয়েছে, আমরা আন্দোলন আপাতত স্থগিত রাখবো এবং সরকারকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখবো। এই সময়ে তাদের যে কর্মকাণ্ড সেটার ওপর ভিত্তি করে পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত নেবো।

ইশরাক বলেন, বর্তমান সরকারের ভেতরে যে দুজন ছাত্র প্রতিনিধি রয়েছেন তারা একটি নতুন রাজনৈতিক দলের সরাসরি সমর্থক এবং সংগঠক হিসেবে কাজ করছেন। তাদের পদত্যাগ না হওয়া পর্যন্ত এই আন্দোলন শেষ হবে না।

বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কাকরাইলে আন্দোলনকারীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

ইশরাক বলেন, আইনের শাসনের বিজয় হয়েছে। যেহেতু আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, সেহেতু আমরা আশা রাখবো সরকার কালক্ষেপণ না করে অবিলম্বে আদালতের রায় বাস্তবায়নের মধ্যদিয়ে যে এজেন্ডা সেটা জনগণের কাছে তুলে ধরবেন। আমাদের নির্দেশনা এমন যে, আজ আমরা রায়টি পেয়েছি, যদি সরকার আবারও টালবাহানা করে, আবারও কালক্ষেপণ করে তাহলে কাল সবাই আমরা এখানে এসে আবার জড়ো হবো।

তিনি বলেন, আপনারা জানেন আমাদের এই কর্মসূচি কারণে সড়কে যানজট সৃষ্টি হয় এবং জনগণ দুর্ভোগে পড়ে। এজন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। পাশাপাশি আমরা এটাও বলে দিতে চাই, বর্তমান সরকার আমাদের অধিকার বঞ্চিত করতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে যায় যার কারণে বাধ্য হয়ে আমরা এমন কর্মসূচিতে নামার সিদ্ধান্ত নিই।

এই বিএনপি নেতা বলেন, আমরা আগে যেটা বলেছিলাম যে, ছাত্র প্রতিনিধিসহ অন্যান্য প্রতিনিধিদের পদত্যাগ করতে হবে, সেই দাবি দাবির জায়গায় থাকবে। সরকারের সঙ্গে আমাদের উচ্চপর্যায় থেকে আলাপ-আলোচনা করে এটিকে সমাধান করার চেষ্টা করবে। যদি না হয় তাহলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যুদ্ধ কিন্তু শেষ হয়ে যায়নি। একটি একটি করে ধাপ পার হয়ে আমরা আমাদের চূড়ান্ত লক্ষ্যের দিকে অগ্রসর হচ্ছি।

  • Related Posts

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বক্তব্যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে থাকা সব মার্কিন সামরিক ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, না হলে সেগুলোর…

    Continue reading
    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    সারা দেশজুড়ে যে সংকট তৈরি হয়েছে তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকার দায়ী। কারণ তিনি যেদিন ইসরায়েল থেকে উপহার নিয়ে ফিরে এলেন, তার পরই যুদ্ধটা শুরু হয়। এমনই…

    Continue reading

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাস-মাইক্রোবাস সংঘর্ষ বিয়ে করে ফেরার পথে ঘটে দুর্ঘটনা, কনেসহ একই পরিবারে নিহত ১১

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৩

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদে সভাপতিত্ব করছেন খন্দকার মোশাররফ

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো: তারেক রহমান

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প

    ইরানে টার্গেট করার মতো কিছু অবশিষ্ট নেই, যুদ্ধ শিগগির শেষ হবে: ট্রাম্প