আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় মাহমুদউল্লাহর

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভ্যারিয়েইড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দেন অভিজ্ঞ তারকা ক্রিকেটার।

পোস্টে মাহমুদউল্লাহ লেখেন, ‘সমস্ত প্রশংসা একমাত্র সর্বশক্তিমান আল্লাহর জন্য। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমি আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন।’

‘বিশেষ ধন্যবাদ আমার বাবা-মা, শ্বশুরবাড়ির সবাইকে, বিশেষ করে আমার শ্বশুরকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমার ভাই এমদাদ উল্লাহকে, যিনি শৈশব থেকেই আমার সাথে ছিলেন আমার কোচ ও মেন্টর হিসেবে।’

‘সবশেষ আমার স্ত্রী ও সন্তানদের অসীম ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই, সুখে-দুঃখে আমার শক্তি হয়ে যারা সবসময় আমার পাশে থেকেছেন। আমি জানি, রায়েদ আমাকে লাল-সবুজের জার্সিতে মিস করবে।’

কয়েকদিন শোনা গেছে, মাহমুদউল্লাহ মাঠ থেকে অবসর নেবেন। সতীর্থ, ভক্ত-সমর্থকদের মন জিতবেন। কিন্তু শেষ পর্যন্ত তেমন কিছুই হলো না।

অনেকটা আক্ষেপের সুরেই মাহমুদউল্লাহ লেখেন, ‘সবকিছু সবসময় নিখুঁতভাবে শেষ হয় না, কিন্তু জীবন এগিয়ে নিতে হয়। শান্তি… আলহামদুলিল্লাহ। আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য রইল শুভকামনা!’

টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নিয়েছিলেন মাহমুদউল্লাহ। এরপর খেলছিলেন শুধু টি-টোয়েন্টি ও ওয়ানডে। আজ সাদা বলের ক্রিকেটকেও বিদায় বললেন ৩৯ বছর বয়সী এ ক্রিকেটার।

বাংলাদেশের জার্সিতে ৫০টি টেস্ট, ২৩৯টি ওয়ানডে ও ১৪১টি টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। টেস্টে ব্যাট হাতে ২৯১৪ রান ও বল হাতে ৪৩ উইকেট শিকার করেন এ অলরাউন্ডার। আর ওয়ানডেতে ৫৬৮৯ রানের সঙ্গে ৮২ উইকেট এবং টি-টোয়েন্টিতে ২৪৪৪ রানের সঙ্গে ডানহাতি অভিজ্ঞ তারকার শিকার ৪১ উইকেট।

গেল ৫ মার্চ একই কায়দায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন পঞ্চপাণ্ডবের আরেক সদস্য অভিজ্ঞ মুশফিকুর রহিম। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে বন্ধ হলো বাংলাদেশের দুই কিংবদন্তি ক্রিকেটারের রেকর্ড বই।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা ও তামিম ইকবাল খান। পঞ্চপাণ্ডবদের মধ্যে এখন অবসর নেওয়া বাকি শুধু সাকিব আল হাসানের।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প