আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন নিলেন কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে দলীয় মনোনয়ন নিলেন দেশটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। স্থানীয় বৃহস্পতিবার (২২ আগস্ট) শিকাগোয় দলের চার দিনের জাতীয় সম্মেলনের শেষে রাতে তিনি চূড়ান্তভাবে মনোনয়ন গ্রহণ করেন।

মনোনয়ন গ্রহণ করে দেশবাসীর উদ্দেশে কমলা হ্যারিস বলেন, আমার বিশ্বাস ২০২৪ সালের নির্বাচন হলো যুক্তরাষ্ট্রের ভবিষ্যতের জন্য লড়াই। আর এই মনোনয়ন মনোনয়ন একটি নতুন পথ তৈরি করার সুযোগ।

তিনি বলেন, এই নির্বাচনের মাধ্যমে আমাদের জাতির কাছে অতীতের তিক্ততা, নিন্দাবাদ ও বিভেদমূলক যুদ্ধকে অতিক্রম করার একটি মূল্যবান, ক্ষণস্থায়ী সুযোগ রয়েছে। কোনো একটি দল বা উপদলের সদস্য হিসেবে নয়, আমেরিকান হিসেবে কাজ করবো।

কমলা বলেন, আমি সবসময় ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের পক্ষে থাকবো। একই সঙ্গে গাজার দুর্ভোগের মাত্রা হৃদয়বিদারক উল্লেখ করে তিনি বলেন, ফিলিস্তিনিদের আত্মস্বীকৃতির পক্ষেও কাজ করবো। গর্ভপাতের অধিকার রক্ষায় কাজ করার প্রতিজ্ঞাও করেছেন তিনি।

এদিকে, রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প হ্যারিসের বক্তৃতার সমালোচনা করে তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি যেসব বিষয়ে অভিযোগ করছেন, সেসব বিষয়ে তিনি কেন এতদিন কিছুই করেননি?

২০২৪ সালের বেশিরভাগ সময়ই প্রেসিডেন্ট জো বাইডেনের হয়ে দলীয় নির্বাচনে অংশ নিয়েছেন কমলা হ্যারিস। তবে বৃহস্পতিবার তিনি প্রচারণায় আসেন নতুন পরিচয়ে। তার নেতৃত্বেই ভোটে লড়বে ডেমোক্র্যাটিক পার্টি।

চলতি বছরের ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হবে। এই নির্বাচনে কমলার প্রতিপক্ষে রিপাবলিকান পার্টির প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথম দক্ষিণ এশীয় হিসেবে নারী হিসেবে প্রেসিডেন্ট পদে কমলার প্রার্থিতা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে বড় চমক। আর যদি ট্রাম্পকে পরাজিত করতে পারেন, তাহলে তবে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট।

  • Related Posts

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তিতে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ সব সময় দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব…

    Continue reading
    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরান আবারও ইসরায়েল লক্ষ্য করে মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (৬ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে এই হামলা চালানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইরান…

    Continue reading

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    ‘দুর্দান্ত ব্যর্থতাও দরকার’, ছেলেদের কেন বললেন হৃতিক রোশন?

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    কায়রোর মুইজ স্ট্রিটে রমজানের রাত যেন প্রাণবন্ত মিলনমেলা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    মোটরসাইকেলে ২, প্রাইভেটকারে ১০ লিটারের বেশি তেল নেওয়া যাবে না বিপিসির নির্দেশনা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    ‘বিশ্ববাজারে তেলের কোনো ঘাটতি নেই, সংকটের কথা অতিরঞ্জিত করা হচ্ছে’ আন্তর্জাতিক শক্তি সংস্থা

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি

    লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৬৫ বাংলাদেশি