আদালতে অসুস্থ পরীমণি, জেরার তারিখ পেছাল

আগামী ৯ সেপ্টেম্বর চিত্রনায়িকা পরীমণির পরবর্তী জেরার তারিখ নির্ধারণ করেছেন আদালত। পরীমণি হঠাৎ অসুস্থ বোধ করায় জেরার তারিখ পিছিয়ে দেয়া হয়েছে।

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে দায়ের করা মামলায় জবানবন্দি দিতে আদালতে হাজির হন চিত্রনায়িকা পরীমণি।

পরীমণির দায়ের করা ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার আসামি বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন। এ মামলার আসামির পক্ষের আইনজীবী আজ সোমবার (২৬ মে) মামলা সম্পর্কিত কিছু তথ্য পেতে জেরা করার কথা ছিল চিত্রনায়িকাকে।

তাই জবানবন্দি দিতে সকাল সকালই মহানগর দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯ উপস্থিত হন পরীমণি।
 
কিন্তু অন্যান্য মামলার ব্যস্ততার কারণে পরীকে জেরার সময় পিছিয়ে বিকেল ৩টায় নেয়ার সিদ্ধান্ত নেন আদালত। আদালতের এমন সিদ্ধান্তকে পরী সম্মান জানিয়ে বলেন, বিকেল ৩টায় আবারও হাজির হবো আদালতে। এ মামলার আসামিদের দ্রুত সুষ্ঠু বিচারের প্রত্যাশা করি। আমি চাই, খুব দ্রুত আসামিদের প্রাপ্য শাস্তি দেয়া হোক।’ 
 
এরপর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাই জেরার তারিখ পিছিয়ে দেয়া হয়েছে।

২০২১ সালে বোট ক্লাবে পরীমণিকে মারধর, হুমকি ও যৌন হয়রানির অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ এবং তুহিন সিদ্দিকী অমিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়। 

  • Related Posts

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশি নাগরিকদের ভারতের ভিসা দেওয়ার কার্যক্রমে শিগগির ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মজিবুর রহমানের প্রশ্নের…

    Continue reading
    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি দ্রুত খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, তেহরান বর্তমানে ‘ভেঙে পড়ার অবস্থায়’ রয়েছে এবং নেতৃত্ব সংকট মোকাবিলার…

    Continue reading

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশিদের ভারতের ভিসা দেওয়ার ক্ষেত্রে শিগগির ইতিবাচক পরিবর্তন আসবে সংসদে পররাষ্ট্রমন্ত্রী

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    ইরান হরমুজ প্রণালি খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    নিজেদের গুলিতে ডাকাত সদস্য নিহত, লাশ রেখেই পালিয়ে গেলেন অন্যরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    একাই লড়লেন স্বর্ণা, ২৫ রানে হারলো বাংলাদেশের মেয়েরা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    যুক্তরাষ্ট্রে আজীবন সম্মাননা পাচ্ছেন ববিতা

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    ভূমধ্যসাগরে ৫ অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১

    ডেমরায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ১