আত্মপ্রকাশ করল ‘বাংলা প্রেসক্লাব ভেনিস ইতালি নর্দ’

ইতালির ভেনিসসহ উত্তর ইতালিতে বাংলা মিডিয়ায় কর্মরত প্রবাসী সংবাদকর্মীদের নিয়ে ‘বাংলা প্রেসক্লাব ভেনিস ইতালি নর্দ’ নামে নতুন সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

স্থানীয় সময় বুধবার (৫ মার্চ) ভেনিসের গ্র্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়ান রেস্টুরেন্টের আয়োজিত এক সভায় সময় টেলিভিশনের ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানকে সভাপতি ও এনটিভি ইউরোপের প্রতিনিধি নাজমুল হোসাইনকে সাধারণ সম্পাদক করে ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

আংশিক কমিটিতে আইওন টিভির ইতালি প্রতিনিধি সজীব আল হোসাইনকে সাংগঠনিক সম্পাদক, দৈনিক আমাদের নতুন সময় এর ইতালি প্রতিনিধি মোখলেছুর রহমান সরকারকে অর্থ সম্পাদক, মিলান বার্তার ভেনিস প্রতিনিধি জাকির হোসেনকে প্রচার সম্পাদক ও টিভি ওয়ান প্রতিনিধি নাসরিন আক্তারকে মহিলা  সম্পাদিকা নির্বাচিত করা হয়।

নবগঠিত কমিটির সভাপতি মাকসুদ রহমান বলেন, ‘প্রবাসে সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে এবং বাংলাদেশি ইতালি প্রবাসীদের ভালোবাসাকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই আমরা। একই সাথে প্রবাসে  গনমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ সহ অবস্থানের মাধ্যমে ভাবমূর্তি উন্নয়ন ও প্রবাসীদের অধিকার অর্জনের স্বপ্ন পূরণে কাজ করে যাব।’

এসময় উপস্থিত ছিলেন ভেনিস অঞ্চলের বিএনপি-আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, আঞ্চলিক সংগঠন ও ব্যবসায়িক নেতৃবৃন্দ। এছাড়া বাংলা গণমাধ্যমের পাশাপাশি ইতালির মূলধারার সংবাদ কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিত রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও  ব্যবসায়িকদের পক্ষ থেকে প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানানো হয়।

শিগগিরই ভেনিসসহ উত্তর ইতালির বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের সংগঠিত করে, জমকালো অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানান প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সভা শুরুর আগে সংগঠনের আয়োজনে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এবং দোয়া করা হয়। ইফতার শেষে সভার কার্যক্রম শুরু হয়।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি