আটলান্টিকে লাল-সবুজ পতাকা ওড়ালেন বাংলাদেশি সাংবাদিক দম্পতি

এবার লাল-সবুজের পতাকা সুদূর আটলান্টিকে ওড়ালেন বাংলাদেশি এক সাংবাদিক দম্পতি। বাংলাদেশের পতাকা বহন করে অনেক জাহাজ হয়তো পাড়ি দিয়েছে আটলান্টিক। কিন্তু পতাকা নিয়ে আটলান্টিকের অতলান্ত জলরাশি অতিক্রম করার ঘটনা এটিই প্রথম। যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক দম্পতি সাহাব উদ্দিন সাগর এবং শামসুন নাহার নিম্মি এই কৃতিত্ব অর্জন করেন। এ সময় তাদের একমাত্র সন্তান সাইফান নিহানও তাদের সাথে ছিলেন।

সাগর সাপ্তাহিক নবযুগের সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আর শামসুন নাহার নিম্মি নিউজ প্রেজেন্টার এবং সাইফান নিহান লং আইল্যান্ডের ক্রিসেন্ট স্কুলের ৫ম বর্ষের শিক্ষার্থী। তারা নিউইয়র্কে মিডিয়া ছাড়াও ব্যবসায় সফল। শাহাব উদ্দিন সাগর বাংলাদেশের প্রভাবশালী কূটনীতিক রিপোর্টার ছিলেন। শামসুন নাহার নিম্মি এনটিভির সিনিয়র নিউজ প্রেজেন্টার ছিলেন। ২০১৫ সালে তারা নিউইয়র্কে পাড়ি জমান। মিডিয়ার পাশাপাশি তারা বিভিন্ন ব্যবসা ওপরিচালনা করছেন। ক্রুজে এ দম্পতির তোলা ছবি আপলোড করার পর মুহূর্তে ফেসবুকে লক্ষাধিক ভিউ হয়।

গত ৭ অক্টোবর এমএসসি ক্রুজের ১৬ তলার ডেক থেকে পতাকা ওড়ানো হয়। তারা ১৯ তলার ক্রুজটি ৫ অক্টোবর নিউইয়র্ক থেকে বাহামাসের উদ্দেশে রওনা হয়েছিলেন। আটলান্টিকের প্রায় ১৪শ নটিক্যাল মাইল অতিক্রম করে বাহামাস পৌঁছায় এ ক্রুজ। তাদের পতাকা তোলার ছবিগুলো নিউইয়র্ক থেকে প্রায় সাড়ে সাতশ নটিক্যাল মাইল অদূরে আটলান্টিক মহাসাগরের খোলা আকাশে তোলা।

বাংলাদেশের পতাকা তোলার ব্যাপারে সাহাব উদ্দিন সাগর বলেন, ‘আটলান্টিকের আকাশটা বর্ণিল। পৃথিবীর যেখানে থাকি না কেন অন্তরের গহীনে থাকে বাংলাদেশ। ভালোবাসি বাংলাদেশ, ভালোবাসি লাল সবুজের পতাকা। আটলান্টিক মহাসাগরের ভাসমান শহর এমএসসি ক্রুজের ছাদটা রহস্যময়। এ ছাদ থেকে আকাশটা আরো বেশি আবেদনময়ী। মহাসাগরের নীল জল আর নীল আকাশে উড়িয়েছি আমার প্রিয় লাল সবুজ। ও…আটলান্টিক ও… নীল অসীম আকাশ তোমরা যেমন তোমাদের বিশালতা নিয়ে গর্ব করো আমরা গর্ব করি আমাদের লাল সবুজের পতাকা নিয়ে। প্রিয় আটলান্টিক আমরা আবার আসবো আরো বড়ো লাল সবুজের পতাকা নিয়ে। সে পর্যন্ত তুমিও অপেক্ষায় থেকো আটলান্টিক। সংবাদসুত্র দৈনিক যুগান্তর

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি