আগামী নির্বাচনে শিক্ষকদের সমর্থন চাইলেন তারেক রহমান

জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে দেশের শিক্ষকদের জাতীয়করণ করা হবে— এমন প্রতিশ্রুতি দিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।  

মঙ্গলবার (০৭ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত শিক্ষক সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, ‘দেশকে সত্যিকারের এগিয়ে নিতে হলে গড়ে তুলতে হবে জ্ঞানভিত্তিক রাষ্ট্র, আর সে রাষ্ট্র নির্মাণের মূল চালিকাশক্তি শিক্ষক সমাজ। শিক্ষক সমাজ দুর্বল হলে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব নয়। ’

তিনি আরও বলেন, ‘শিক্ষকদের আর্থিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে- এ দুই বিষয়েই বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। ’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, শিক্ষক এবং শিক্ষার মানোন্নয়নে দলটি সুনির্দিষ্ট ও বাস্তবধর্মী পরিকল্পনা নিয়ে কাজ করছে।  

তার বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই দুর্নীতিবিরোধী বিপ্লবের সূচনা করতে হবে।

শিক্ষকদের সব দাবির সঙ্গে নীতিগতভাবে একমত বিএনপি উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা নিশ্চিত না করতে পারলে স্বপ্নের বাংলাদেশ কোনোদিন বাস্তবায়িত হবে না। ’

আসন্ন জাতীয় নির্বাচনে শিক্ষক সমাজের সহযোগিতা ও সমর্থন কামনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয়বারের মতো দশম সভা চলছে। রোববার (২৬ এপ্রিল) সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর…

    Continue reading
    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    দেশের তিন বিভাগে আগামী চার দিনে ভারী থেকে অতি ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ এপ্রিল) সকালে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে। সতর্কবার্তায় বলা হয়, দেশের…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    তিন বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    চলে গেলেন মুক্তিযুদ্ধের ছবি তোলা ভারতীয় আলোকচিত্রী রঘু রাই

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    গুলির সঙ্গে ইরান যুদ্ধের সম্পর্ক নেই: ট্রাম্প

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    ট্রাম্পের অনুষ্ঠানস্থলের বাইরে গুলি, হামলাকারী আটক

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    নৈশভোজের সময় বিকট শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    নিউক্যাসলকে হারিয়ে শীর্ষে ফিরলো আর্সেনাল

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    বাবার গ্রেফতার নিয়ে ব্যাখ্যা দিলেন পূজা চেরি

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

    ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ