আওয়ামী লীগের চিঠি নিয়ে কিছু বলেনি জাতিসংঘ: পররাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতিসংঘ ও ইউএনডিপির সহযোগিতা স্থগিত রাখার আহ্বান জানিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে চিঠি দিয়েছে, সে বিষয়ে জাতিসংঘ এখনো বাংলাদেশকে কিছু বলেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের পাঠানো চিঠি নিয়ে জাতিসংঘ বাংলাদেশকে কিছু জানালে তখন বিষয়টি দেখা হবে। এ বিষয়ে এখন পর্যন্ত জাতিসংঘ বাংলাদেশকে কিছু বলেনি।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মো. তৌহিদ হোসেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কেউ চাইলে জাতিসংঘে যেকোনো বিষয়ে আবেদন করতে পারেন। কিন্তু জাতিসংঘ এ বিষয়ে এখনো বাংলাদেশকে কিছু জানায়নি। যদি জানায়, তখন তা বিবেচনা করা হবে।

প্রসঙ্গত, জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সম্প্রতি জাতিসংঘকে অনুরোধ জানিয়েছে— যাতে জাতিসংঘ বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়’ এমন নির্বাচনি প্রক্রিয়ায় সহযোগিতা না করে।

দলটির দাবি, কার্যক্রম নিষেধাজ্ঞা থাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। শনিবার (৮ নভেম্বর) ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে এই আহ্বান জানানো হয়। দলটির পক্ষ থেকে চিঠিতে সই করেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

চিঠিতে আওয়ামী লীগ জানায়, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত জাতিসংঘ ও ইউএনডিপিকে নির্বাচনি সহযোগিতা স্থগিত রাখার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতা এগিয়ে নেওয়া এবং নির্বাচনি প্রক্রিয়ায় মানবাধিকার ও আইনের শাসন বজায় রাখার ওপর জোর দেওয়া আহ্বান জানানো হয়েছে।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি