আইসিসি টুর্নামেন্টেও পাকিস্তানের সঙ্গে খেলবে না ভারত!

২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত। যদিও ২০১১ বিশ্বকাপের পর এই সম্পর্কের কিছুটা উন্নতি দেখা গিয়েছিল। ২০১৩ সালে ভারত সফর করেছিল পাকিস্তান। তবে ওই একবারই। এরপর শীতল রাজনৈতিক সম্পর্কের বরফ যত কঠিন হয়েছে, তত ভারত-পাকিস্তানের ক্রিকেট খেলা বন্ধ।

তবুও একটা বিষয় ছিল। আইসিসি টুর্নামেন্ট মানেই অবধারিতভাবে একই গ্রুপে ভারত এবং পাকিস্তান। দ্বিপাক্ষিক সিরিজ না হোক, আইসিসি টুর্নামেন্টে দুই দলের মুখোমুখি হওয়ায় ক্রিকেটপ্রেমীরা অন্তত তাদের ঐতিহ্যগত ক্রিকেট লড়াই উপভোগ করতে পারতো। সর্বশেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মুখোমুখি হয়েছিল ভারত এবং পাকিস্তান।

এবার সম্ভবত আইসিসিতেও মুখ দেখাদেখি বন্ধ হতে যাচ্ছে ভারত এবং পাকিস্তানের। দ্বিপাক্ষিক সিরিজ আর কখনোই হবে- বলে আগেরদিন বিসিসিআই জানিয়ে দিয়েছিলো। এবার তারা আইসিসির কাছেও আবেদন করতে যাচ্ছে, যেন বিশ্বকাপ কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে তাদের খেলতে না হয়। কোনোভাবেই যেন তাদেরকে পাকিস্তানের মুখোমুখি করা না হয়।

কাশ্মীরের পাহেলগাঁওয়ে পর্যটক হত্যকাণ্ডের ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্ক সবচেয়ে তলানীতে এসে দাঁড়িয়েছে। কেউ কেউ একে যুদ্ধাবস্থা বলেও অভিহিত করছেন। বাণিজ্য, সড়ক-বিমান যোগাযোগ বন্ধ, নদীর পানিচুক্তি বাতিল হওয়ার পর এবার ঐতিহাসিক সিমলা চুক্তিও বাতিল করা হয়েছে।

ক্রিকেট মাঠেও এর প্রভাব পড়েছে। দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানের বিপক্ষে কখনোই খেলা হবে না বলে জানিয়ে দিয়েছে বিসিসিআই। পাকিস্তানের পিএসএল ভারতে সম্প্রচার করতো যে অ্যাপস, ফানকোড নামে সেই প্রতিষ্ঠান সম্প্রচার বন্ধ করে দিয়েছে। পিএসএলে কর্মরত ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে পাকিস্তান। এবার ভারতীয় বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, তারা আইসিসি ইভেন্টেও পাকিস্তানের বিপক্ষে খেলতে চায় না।

ভারতীয় মিডিয়া জানিয়েছে, এ বিষয়টা নিয়ে বিসিসিআইয়ের পক্ষ থেকে চিঠি পাঠানো হবে আইসিসির কাছে। শুধু আইসিসি নয়, এশিয়ান ক্রিকেট কাউন্সিলকেও চিঠি দিতে পারে বোর্ড। এশিয়া কাপেও ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে যাতে রাখা না হয়, সেই বিষয়ে আবেদন করতে পারে তারা।

বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ‘কেন্দ্রের পরামর্শ মেনে কাজ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। কেন্দ্রের নির্দেশেই পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ। এবার আইসিসির প্রতিযোগিতায় ভারত পাকিস্তানের সঙ্গে খেলবে কি না সেটা আইসিসির উপরেই নির্ভর করবে। এখন পরিস্থিতি কী সেটা আইসিসি ভাল করেই জানে।’

ঘটনা হল, এখন আইসিসির চেয়ারম্যান জয় শাহ। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র। ফলে, ভারতীয় বোর্ড যদি সত্যিই আইসিসিকে চিঠি দেয়, তা নিয়ে অবশ্যই ভাববে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা।

  • Related Posts

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক…

    Continue reading
    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও রিপাবলিকান পার্টি ‘ভুল পথে’ এগোচ্ছে। মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য মার্জোরি টেইলর গ্রিন এমন মন্তব্য করেছেন। তার এমন মন্তব্যে ‘মেক আমেরিকা গ্রেট…

    Continue reading

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ইরান যুদ্ধ ইস্যুতে ট্রাম্প শিবিরে ফাটল স্পষ্ট

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ময়নাতদন্ত ছাড়াই বর-কনেসহ ১৪ জনের মরদেহ হস্তান্তর

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ইরানকে বিশ্বকাপ না খেলার পরামর্শ ট্রাম্পের

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    ফিরেছেন শামীম হাসান সরকার, জমবে ‘ব্যাচেলর পয়েন্ট’

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    বাহরাইনের বাইরে থাকলেও ভিসা নবায়ন করতে পারবেন বাংলাদেশিরা

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    প্রথম বক্তব্যে যা যা বললেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    মোদীর ইসরায়েল সফরের পরই ইরানে হামলা: অভিযোগ মমতা ব্যানার্জীর

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    দেশে গত দেড় দশকে ফ্যাসিবাদী শাসন চলেছে: রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট

    রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট