আইনি জটিলতায় রণবীরের ‘ধুরন্ধর’

টিজার মুক্তির পর থেকেই শুরু হয়েছে নানা বিতর্ক। এবার আইনি জটিলতায় আদিত্য ধর পরিচালিত রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’। যে সিনেমার বিভিন্ন ঝলক প্রকাশ্যে আসার পরে শোনা গিয়েছিল মেজর রোহিত শর্মার জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে সিনেমাটি।

তবে পরিবারের পক্ষ থেকে সিনেমা তৈরির ব্যাপারে কোনও রকম অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ। এবার আদালতের দ্বারস্থ মোহিত শর্মার বাবা-মা। সিনেমা যাতে মুক্তি না পায়, তাই দিল্লি হাইকোর্টের কাছে আবেদন করেছেন তারা।

যদিও এই সিনেমার সঙ্গে মেজর মোহিতের কোনও সম্পর্ক নেই বলেই জানিয়েছেন পরিচালক। তবে মোহিতের পরিবারের দাবি- তাদের ছেলের জীবনের উপর এই সিনেমা তৈরি করা হলেও কোনও অনুমতি নেওয়া হয়নি। এমনকী রণবীরকে মেজর মোহিত শর্মার চরিত্রে দেখা যাবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

পরিচালক আদিত্য ধর সম্প্রতি এ প্রসঙ্গে জানিয়েছিলেন, রণবীরের চরিত্রের সঙ্গে মোহিতের কোনও মিল নেই। মেজর মোহিত শর্মার জীবন থেকে ‘ধুরন্ধর’ মোটেই উদ্বুদ্ধ নয়। ভবিষ্যতে যদি কখনও ওর বায়োপিক তৈরি করি, তাহলে নিশ্চয়ই পরিবারের থেকে অনুমতি নিয়েই করব। আর এমন ভাবেই সেই সিনেমা বানাব, যাতে ওর ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে পারি আমাদের ছবির মাধ্যমে।

প্রসঙ্গত, ভারতের গুপ্তচর হিসাবে অভিযান চালিয়েছিলেন মোহিত শর্মা। ২০০০ সালের প্রথম দিকে মোহিত পাকিস্তানে গিয়েছিলেন ইফতিকার ভট্ট নামে পরিচয় নিয়ে। আগামী ৫ ডিসেম্বর মুক্তি পাবে রণবীর সিং অভিনীত বহু প্রতীক্ষিত সিনেমা‘ধুরন্ধর’। প্রশ্ন উঠছে, তবে কি আইনি জটিলতায় পিছিয়ে যেতে পারে সিনেমা মুক্তি?

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প