অ্যাশেজ অস্ট্রেলিয়াকে ১৩২ রানে অলআউট করে লিড পেল ইংল্যান্ড

পার্থে ১৯ উইকেটের প্রথম দিন শেষে লিড পাওয়ার সম্ভাবনা ছিল ইংল্যান্ডের। দ্বিতীয় দিনের শুরুতে সেটাই বাস্তবে রূপ নিয়েছে। ৯ উইকেট হারানো অস্ট্রেলিয়ার শেষ উইকেটটি দ্বিতীয় দিন ৩২ বলের মধ্যেই তুলে নেয় ইংলিশরা।

ব্রাইডন কার্সের তৃতীয় শিকারে পরিণত হন নাথান লায়ন (৪)। ফলে ১৩২ রানে থেমে যায় স্বাগতিকদের প্রথম ইনিংস। ১৭২ রানে অলআউট হয়েও বোলারদের নৈপুণ্যে ৪০ রানের লিড পেয়েছে ইংল্যান্ড। ব্রেন্ডন ডগেট অপরাজিত ছিলেন ৭ রানে।

বেন স্টোকস সর্বোচ্চ ৫ উইকেট পেয়েছেন। ৩টি উইকেট ব্রাইডন কার্স ও দুটি উইকেট গেছে জোফরা আর্চারের ঝুলিতে।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইতোমধ্যেই ১ উইকেট হারিয়ে ফেলেছে ইংল্যান্ড। প্রথম ওভারের শেষ বলে দলের বোর্ডে রান যোগ হওয়ার আগেই জ্যাক ক্রলিকে নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ফেরান মিচেল স্টার্ক। ৪ ওভারের খেলা শেষে ইংল্যান্ডের রান ১ উইকেটে ১৮। বেন ডাকেটব ১৮ ও ওলি পোপ অপরাজিত আছেন ৪ রানে।

এর আগে, অ্যাশেজের প্রথম টেস্টের প্রথম দিনটা ছিল পুরোপুরি বোলারদের। দুই দলের বোলাররা তুলে নেয় ১৯ উইকেট। মিচেল স্টার্কের ৭ উইকেট শিকারে ইংল্যান্ডকে ১৭২ রানে অলআউট করার পর ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের তোপের মুখে পড়ে স্বাগতিকরা। দিনশেষে অজিদের বোর্ডে রান ৯ উইকেটে ১২৩। প্রথম ইনিংসে এখনও পিছিয়ে ৪৯ রান।

সফরকারীদের অলআউট করার পর ইনিংসের দ্বিতীয় বলেই দলের বোর্ডে রান যোগ হওয়ার আগেই জেক ওয়েটহেরার্ল্ড লেগ বিফোরের ফাঁদে পড়েন জোফরা আর্চারের। দলীয় ২৮ রানে অন্য ওপেনার মারনাস লাবুশেনকেও (৯) ফিরিয়ে দেন আর্চার।

পরের দুই উইকেট শিকার করেন ব্রাইডন কার্স। স্টিভেন স্মিথ (১৭) দলীয় ৩০ ও উসমান খাজা (২) ৩১ রানে ধরেন সাজঘরের পথ। প্রতিরোধ গড়ার চেষ্টায় ৪৫ রানের জুটি গড়েন ক্যামেরন গ্রিন ও ট্রাভিস হেড।

কিন্তু শুরু হয় ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের আগুনে বোলিং। দলীয় ৭৬ রানে ২১ রান করা ট্রাভিস হেডকে ফিরিয়ে শুরু করেন। একে একে ফেরান ক্যামেরন গ্রিন (২৪), মিচেল স্টার্ক (১২), অ্যালেক্স ক্যারি (২৬) ও স্কট বোল্যান্ডকে (০) ফিরিয়ে পূর্ণ করেন ফাইফার।

স্টোকসের ফাইফারে ১২১ রানে ৯ উইকেট হারিয়ে বসে অজিরা। ইংল্যান্ডকে দ্রুত অলআউট করে বড় লিডের স্বপ্নের আশায় গুঢ়েবালি স্বাগতিকদের। এখনও ৪৯ রানে পিছিয়ে অজিদের দ্বিতীয় দিনের শুরুতে অলআউট করে লিড আদায় করাই এখন ইংলিশদের লক্ষ্য।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প