অস্থায়ী কর্মী ভিসা দ্বিগুণ করছে যুক্তরাষ্ট্র

অস্থায়ী কর্মী ভিসা দ্বিগুণ করছে যুক্তরাষ্ট্র। মৌসুমি ও অস্থায়ী শ্রমিক সংকট মোকাবিলায় এইচ-২বি ভিসার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটি আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত প্রায় ৬৫ এইচ-২বি অস্থায়ী কর্মী ভিসা দেবে বলে ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে প্রতিবছর বিভিন্ন খাতে যে ৬৬ হাজার এইচ-২বি ভিসা দেওয়া হতো, তা প্রায় দ্বিগুণ হচ্ছে। নির্মাণ, পর্যটন ও আতিথেয়তা, ল্যান্ডস্কেপিং এবং সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের মতো ব্যবসাগুলো এই ভিসার আওতায় উপকৃত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ শ্রমিকের অভাবে যেসব প্রতিষ্ঠান গুরুতর আর্থিক ক্ষতির ঝুঁকিতে রয়েছে, তাদের জন্য এই অতিরিক্ত ভিসা উন্মুক্ত করা হবে।

২০২৫ সালে ক্ষমতায় ফিরেই ব্যাপক অভিবাসনবিরোধী অভিযান শুরু করেন ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের অপরাধী এবং সমাজের ওপর বোঝা হিসেবে তুলে ধরেন তিনি। তার প্রশাসন বৈধ অভিবাসনের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করে—যার মধ্যে রয়েছে বিস্তৃত ভ্রমণ নিষেধাজ্ঞা এবং শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের আবেদন পুনর্বিবেচনা।

শ্রমঘাটতির কারণে এইচ-২বি ভিসার সংখ্যা অতীতেও বাড়ানো হয়েছিল। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমল এবং ট্রাম্পের আগের মেয়াদে (২০১৭–২০২১) নির্দিষ্ট সময়ে এই ভিসার সংখ্যা বাড়ানো হয়।

মৌসুমি ব্যবসার সঙ্গে যুক্ত নিয়োগকর্তারা দীর্ঘদিন ধরেই আরও বেশি ভিসার দাবি জানিয়ে আসছিলেন। বিশেষ করে হোটেল ও নির্মাণ খাতের মালিকরা অভিযোগ করছেন, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে তারা প্রয়োজনীয় কর্মী পাচ্ছেন না।

যদিও অভিবাসন কমানোর পক্ষে থাকা বিভিন্ন গোষ্ঠী এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। তাদের দাবি, এই ভিসাগুলো যুক্তরাষ্ট্রের শ্রমিকদের মজুরি কমিয়ে দেয় এবং স্থানীয় কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

অন্যদিকে. প্রযুক্তি খাতে ব্যবহৃত এইচ-১বি ভিসার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন আরও কঠোর অবস্থান নিয়েছে। এই কর্মসূচির আওতায় কর্মী নিতে চাইলে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর এক লাখ ডলার অতিরিক্ত ফি আরোপ করা হয়েছে, যা এরই মধ্যে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে।

ফেডারেল রেজিস্টারের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অতিরিক্ত এইচ-২বি ভিসা কার্যকর করতে একটি অস্থায়ী বিধি আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

  • Related Posts

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে পশ্চিম এশিয়ার আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ভারত ছাড়তে পারেনি টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করা ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ দল। অবশেষে তাদের জন্য এলো সুখবর। সপ্তাহান্তে…

    Continue reading
    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    হঠাৎই চোটে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুধু তাই নয়, আল নাসর তারকার হ্যামস্ট্রিং চোট ‘প্রত্যাশার চেয়ে গুরুতর’ বলে জানিয়েছেন দলের কোচ হোর্হে হেসুস। শুক্রবার তিনি জানান, দ্রুত সেরে উঠতে রোনালদো মাদ্রিদে…

    Continue reading

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইসরায়েলে আবারও মিসাইল ছুড়েছে ইরান

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চান ট্রাম্প

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৩

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ

    শেষ মুহূর্তের গোলে অবশেষে জয়ে ফিরলো রিয়াল মাদ্রিদ