অস্ট্রেলিয়ায় হাঙরের আক্রমণে নারী পর্যটক নিহত

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত নিউ সাউথ ওয়েলসের ক্রাউডি বে সৈকতে হাঙরের আক্রমণে এক নারী পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের বয়স ২০ হবে বলে ধারণা করা হচ্ছে। একই ঘটনায় আরেকজন সুইস পুরুষ পর্যটক গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার(২৭ নভেম্বর) সকালে স্থানীয় সময় সাড়ে ৬টার দিকে জরুরি পরিষেবা খবর দেওয়া হয়। দু’জনকে হাঙর কামড়েছে বলে জানানো হয়। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে পৌঁছে দু’জনকে সাহায্য করেন তবে এক নারী ঘটনাস্থলেই মারা যান।

ক্রাউডি বে সিডনি থেকে প্রায় ৩৫০ কিলোমিটার উত্তরে। এখনো নিশ্চিত হওয়া যায়নি কোন প্রজাতির হাঙর এ আক্রমণে জড়িত ছিল।

নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স সুপারিনটেনডেন্ট জোশুয়া স্মাইথ জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই নারীর মৃত্যু হয়। একজন পথচারীর আহত পুরুষ পর্যটকের পায়ে টুর্নিকেট বেঁধে প্রাথমিক চিকিৎসা দেওয়ায় তিনি প্রাণে বেঁচে গেছেন।

ঘটনার পর সার্ফ লাইফ সেভিং নিউ সাউথ ওয়েলস জানিয়েছে, কাছাকাছি সব সমুদ্রসৈকত কমপক্ষে ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হবে। ড্রোনের সাহায্যে হাঙরটি খোঁজা হচ্ছে।

সংস্থার প্রধান নির্বাহী স্টিভ পিয়ার্স বলেন, এটি একটি ভয়াবহ ট্র্যাজেডি। আমরা নিহত ও আহত ব্যক্তির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। তিনি এলাকাবাসী ও পর্যটকদের আপাতত পানি থেকে দূরে থাকার আহ্বান জানান।

  • Related Posts

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আজ রোববার (৮ মার্চ) পর্যন্ত ৩২০টি ফ্লাইট বাতিল করেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮…

    Continue reading
    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেছিলেন বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সেই ভিত্তিকে আরও…

    Continue reading

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন, নাম এখনো ঘোষণা হয়নি

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    নিউইয়র্কে মামদানির বাড়ির সামনে মুসলিমবিরোধী বিক্ষোভ, ‘বিস্ফোরক’ নিক্ষেপ

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    আর এক গোলেই ইতিহাস, মেসির গোলে মিয়ামির জয়

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    স্টার হোটেলের ‘সন্ত্রাসী’ কর্মচারীদের গ্রেফতার ও শাস্তি চাইলেন আরশ খান

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    মালদ্বীপে বাংলাদেশ মিশনের ইফতার মাহফিল

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    নারীর নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প

    ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প