অস্ট্রেলিয়ায় শুরু হলো প্রীতমের সংগীত সফর

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো পূর্ণাঙ্গ সংগীত সফরে নেমেছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান। আজ রোববার (৯ নভেম্বর) সিডনির মঞ্চে পারফর্মের মধ্য দিয়ে শুরু হচ্ছে তার এই সফর।

‘টিম প্রীতম’ নিয়ে ইতোমধ্যে সিডনিতে পৌঁছেছেন তিনি। এর আগে নাটকের শুটিংসহ বিভিন্ন কাজে অস্ট্রেলিয়া গেলেও সংগীতশিল্পী হিসেবে মঞ্চে এটি তার প্রথম সফর। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে তাই তার এই সফর ঘিরে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

জানা গেছে, সিডনি ও মেলবোর্নের কনসার্টে প্রীতমের সঙ্গে থাকছেন তার ভাই জনপ্রিয় সংগীতশিল্পী প্রতীক হাসান। দুই ভাইয়ের এই যুগল পারফরম্যান্স আয়োজনটিতে এনেছে ভিন্ন মাত্রা।

‘বেস্ট অব বেঙ্গল’ -এর আয়োজনে এই সফরের টিকিট প্রায় সব শহরেই শেষ। আয়োজকদের অন্যতম তানিম মান্নান বলেন, ‘এই আয়োজন একেবারে টাইম মেশিনের মতো। দুই ভাই দুটি প্রজন্মের সংগীতকে এক মঞ্চে পরিবেশন করবেন। সেখানে আমরা খালিদ হাসান মিলুর কালজয়ী গান ‘তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়’ কিংবা ‘সেই মেয়েটি আমাকে ভালোবাসে কি না’-এর নস্টালজিয়ায় ভাসবো, আবার পরমুহূর্তেই প্রীতমের ‘লাগে উরা ধুরা’ বা ‘দেওরা’-এর মতো চার্ট টপার গানে মাতবো।’

সিডনি দিয়ে শুরু হওয়া প্রীতমের এই সংগীতের সফর চলবে নভেম্বরজুড়ে। ১৫ নভেম্বর মেলবোর্ন, ১৬ নভেম্বর ব্রিসবেন, ২২ নভেম্বর অ্যাডিলেড ও সর্বশেষ ২৩ নভেম্বর পার্থের মঞ্চে গাইবেন খালিদ হাসান মিলুর উত্তরসূরি প্রীতম।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি