অস্ট্রেলিয়ায় আসামি ধরতে গিয়ে নিহত ২ পুলিশ, চলছে অভিযান

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ছোট্ট গ্রামীণ শহর পোরেপাঙ্কায় বন্দুকধারীর হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক কর্মকর্তা। হামলার পর সন্দেহভাজন ওই ব্যক্তি ভারী অস্ত্রসহ জঙ্গলে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। তাকে ধরতে শতাধিক সদস্য নিয়ে ব্যাপক অভিযান চলছে।

ভিক্টোরিয়া পুলিশ প্রধান কমিশনার মাইক বুশ জানান, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটের দিকে প্রায় ১০ জন কর্মকর্তা একটি বাড়িতে গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে গেলে হামলার শিকার হন। গুলিতে নিহত হন ৫৯ বছর বয়সী এক গোয়েন্দা কর্মকর্তা ও ৩৫ বছর বয়সী সিনিয়র কনস্টেবল। আরেক কর্মকর্তা শরীরের নিচের অংশে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

পুলিশ বলছে, অভিযুক্ত বন্দুকধারী একাই পালিয়েছে। তার স্ত্রী ও দুই সন্তানের অবস্থান এখনো অজানা। স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ প্রধান বলেন, আমাদের অগ্রাধিকার হলো তাকে গ্রেফতার করা এবং স্থানীয়দের নিরাপত্তা নিশ্চিত করা।

স্থানীয় গণমাধ্যমে সন্দেহভাজন বন্দুকধারীর নাম ডেজি ফ্রিম্যান হিসেবে প্রকাশ করা হচ্ছে। তিনি নিজেকে ‘সার্বভৌম নাগরিক’ বা ‘সোভসিট’ দাবি করেন—যারা মনে করে অস্ট্রেলিয়ার আইন ও সরকারের কর্তৃত্ব তাদের ওপর প্রযোজ্য নয়। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ বলছে, যদিও এ গোষ্ঠীর বেশিরভাগ সদস্য নিরীহ, তবে তাদের ধারণা সহিংসতাকে উসকে দিতে পারে।

প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও ভিক্টোরিয়ার প্রিমিয়ার জাসিন্তা অ্যালান নিহত কর্মকর্তাদের সাহসিকতার প্রশংসা করেছেন। অপরদিকে স্থানীয় মেয়র সারাহ নিকোলাস নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, আজ আমাদের জন্য গভীর শোক ও হতবাক হওয়ার দিন।

পোরেপাঙ্কা শহরে প্রায় এক হাজার মানুষের বসবাস। শান্ত ও নিরাপদ এলাকা হিসেবে পরিচিত এই অঞ্চলে এমন ঘটনা স্থানীয়দের স্তম্ভিত করেছে। এক স্থানীয় বাসিন্দা বিবিসিকে বলেন, আমরা এতটাই নির্ভার থাকি যে গাড়ি তালাবিহীন রাখি, বাড়ির দরজা খোলা রাখি। এ ধরনের কিছু এখানে কখনো ঘটে না।

অস্ট্রেলিয়ায় অস্ত্র আইন বিশ্বের অন্যতম কড়া, তাই এ ধরনের বন্দুক হামলা বিরল। তবে ২০২২ সালে কুইন্সল্যান্ডে একইভাবে এক গ্রামীণ এলাকায় দুই পুলিশ নিহত হওয়ার ঘটনার সঙ্গে এ হামলার তুলনা টানা হচ্ছে।

  • Related Posts

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যশোর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে শার্শার উলশী খাল খননের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যশোর…

    Continue reading
    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    আগামী ২৯ এপ্রিল পশ্চিমবঙ্গের দ্বিতীয় অর্থাৎ চূড়ান্ত দফার ভোটগ্রহণ। আর এই শেষ দফার নির্বাচনে ১৪২ আসনে ভোট হবে। সোমবার (২৭ এপ্রিল) ভোটের প্রচারণার শেষ দিন। ফলে রাজ্যের শাসক দল তৃণমূল…

    Continue reading

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    যশোরে পৌঁছে খাল খননে শার্শার পথে প্রধানমন্ত্রী

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    প্রচারের শেষ দিনে তেজস্বী থেকে কেজরিওয়াল, পিছিয়ে নেই মোদী-অমিত শাহ

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?